আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

চিনো হিলস কার ওয়াশে অভিযানে পাঁচ কর্মী আটক

চিনো হিলস কার ওয়াশে অভিযানে পাঁচ কর্মী আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

চিনো হিলসের পাইপলাইন অ্যাভিনিউতে অবস্থিত একটি কার ওয়াশে গতকাল (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অভিযান চালিয়েছে বর্ডার প্যাট্রোল। অন্তত দশটি গাড়িতে করে এজেন্টরা এসে পাঁচজন কর্মীকে আটক করে।

কার ওয়াশের ম্যানেজার হোসে আলভারেজ জানান, আটককৃতদের মধ্যে তিনজনকে সান্তা আনা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তবে বাকি দুই কর্মীর পরিবার এখনো তাদের কোনো খোঁজ পায়নি। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে একজন স্থায়ী বাসিন্দা এবং কারও বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

অভিযানের পর থেকে কার ওয়াশটি বন্ধ রয়েছে এবং কয়েক দিন এভাবে বন্ধ থাকবে বলে ম্যানেজার আলভারেজ জানান। তার ভাষায়, “কার ওয়াশে কাজ করার মতো মানুষ পাওয়া খুবই কঠিন। এখানে কর্মীদের দিনে ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, বিশেষ করে যখন গরমে তাপমাত্রা ১০০ ডিগ্রিতে পৌঁছে যায়।”

চিনো হিলস পুলিশ স্টেশনের ক্যাপ্টেন আল গিরার্ড জানিয়েছেন, তিনি এ অভিযানের বিষয়ে কিছুই জানেন না। এমনকি সিটি অফ চিনো হিলস কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত নয়।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম দ্য চ্যাম্পিয়ন জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে যা পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে। ইতিমধ্যে ক্যাশিয়ারের অনুমতিতে অভিযানের একটি ভিডিও তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত