আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সরকারি স্থবিরতায় খাদ্যসংকট মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা নিউজমের

সরকারি স্থবিরতায় খাদ্যসংকট মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা নিউজমের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকার স্থবিরতা বা শাটডাউন-এর কারণে খাদ্য সহায়তা কর্মসূচিতে গুরুতর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার ঘোষণা দিয়েছেন যে তিনি রাজ্যের ন্যাশনাল গার্ড ও স্বেচ্ছাসেবকদের খাদ্য ব্যাংকগুলোতে মানবিক সহায়তা মিশনে পাঠাবেন।

গভর্নর নিউজম বলেন, “ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা কোনো তাত্ত্বিক বিষয় নয় — এটি বাস্তবিক অর্থেই মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে। বিষয়টি গুরুতর, জরুরি এবং তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। লাখো আমেরিকান সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল, কিন্তু ওয়াশিংটনে রিপাবলিকানদের নিষ্ক্রিয়তায় আমরা আবারও উদ্যোগ নিচ্ছি সেই ঘাটতি পূরণের জন্য।”

গভর্নরের দপ্তর থেকে জানানো হয়েছে, ন্যাশনাল গার্ড আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নয়, বরং শুধুমাত্র খাদ্য ব্যাংকগুলোতে বণ্টন ও লজিস্টিক সহায়তা দেবে। করোনা মহামারির সময়ও তারা একই ধরনের মানবিক ভূমিকা পালন করেছিল।

একই সঙ্গে গভর্নর নিউজম ঘোষণা দেন যে তিনি খাদ্য কর্মসূচির বিলম্ব এড়াতে ৮ কোটি ডলার পর্যন্ত রাজ্য তহবিল দ্রুত বরাদ্দ দেবেন।

উল্লেখ্য, ফেডারেল সরকারে চলমান স্থবিরতা ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটি এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম স্থবিরতা হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, কিছু বিশ্লেষক আশঙ্কা করছেন এই শাটডাউন হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের ৩৫ দিনের স্থবিরতাকেও ছাড়িয়ে যেতে পারে।

বুধবার রাতে হলিউড ফুড কোয়ালিশন-এর সামনে ৩০০-রও বেশি মানুষ খাদ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। সংস্থার মুখপাত্র লিন্ডা পিয়ানিজিয়ানি জানান, “আমরা ইতিমধ্যেই দেখছি খাদ্যের প্রয়োজনীয়তা দ্রুত বাড়ছে।”

খাদ্য সহায়তা দিতে ইচ্ছুক ব্যক্তি বা সংস্থাগুলোর জন্য স্বেচ্ছাসেবক ও অনুদান দেওয়ার নির্দেশনা ক্যালিফোর্নিয়া সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  এলএবাংলাটাইমস/ ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত