আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

হান্টিংটন বিচে দুর্ঘটনায় ১ নিহত, আহত অন্তত ৩

হান্টিংটন বিচে দুর্ঘটনায় ১ নিহত, আহত অন্তত ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

হান্টিংটন বিচে মঙ্গলবার বিকেলে একাধিক গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

দুপুর ৩টার কিছু আগে গোল্ডেনওয়েস্ট স্ট্রিট ও হেইল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অন্তত সাতটি গাড়ি দুর্ঘটনায় জড়িত দেখতে পায়। একটি গাড়ি উল্টে ছাদভাগে পড়ে ছিল।

উল্টে থাকা গাড়ি থেকে উদ্ধার করা এক ৩৭ বছর বয়সী স্থানীয় বাসিন্দাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় অরেঞ্জ কাউন্টির দুইজন প্রবেশন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি টেসলা মডেল–৩ হেইল অ্যাভিনিউ দিয়ে অতিরিক্ত গতিতে পূর্বদিকে যাচ্ছিল। মোড় অতিক্রম করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একাধিক গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ পাশের আরও কয়েকটি গাড়িকে আঘাত করে।

টেসলাটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার উল্টে গিয়ে শেষে ছাদভাগে পড়ে।
দুর্ঘটস্থলে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী জর্জ স্পলডিং বলেন, “আমাদের সিগনাল সবুজ হয়েছে, ঠিক তখনই দেখি একটি গাড়ি উড়ে আসছে। গাড়িটি লেনের মাঝখান দিয়ে উঠে আমাদের দিক দিয়ে এগিয়ে আসে, তারপর সামনে থাকা ডিপে ধাক্কা লেগে বাতাসে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।”

উচ্চগতির এই গাড়িটি কয়েকটি গাড়িকে শক্তভাবে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এখনো জানা যায়নি মাদক বা অ্যালকোহল এ দুর্ঘটনায় কোনো ভূমিকা রেখেছে কি না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দুর্ঘটনা এলাকায় সড়ক চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

তদন্ত চলছে এবং যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা তথ্য জানেন তাদের হান্টিংটন বিচ পুলিশ বিভাগের ট্রাফিক ইনভেস্টিগেটর এস. ফ্লিনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে: ৭১৪-৫৩৬-৫৬৬৬।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত