আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বেভারলি হিলসে ভয়াবহ হামলা: গাড়ির নিচে টেনে নিয়ে যাওয়ার পর নিহত এক ব্যক্তি

বেভারলি হিলসে ভয়াবহ হামলা: গাড়ির নিচে টেনে নিয়ে যাওয়ার পর নিহত এক ব্যক্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ভয়াবহ এক সহিংস হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে প্রকাশ্য সড়কে এক ব্যক্তিকে মারধর করার পর গাড়ির নিচে টেনে নিয়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪২ মিনিটে উইলশায়ার বুলেভার্ড ও সান ভিসেন্টে বুলেভার্ড এলাকায় একাধিক ৯১১ কল আসে। কলকারীরা জানান, একজন ব্যক্তি অস্ত্র হাতে নিয়ে আরেকজনকে আক্রমণ করছেন।

পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন ক্রিস্টোফার কর্নেলিয়াস (৫৪), যিনি সান বার্নার্ডিনোর বাসিন্দা, নিহত ব্যক্তির সঙ্গে প্রথমে কথাকাটাকাটিতে জড়ান। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্নেলিয়াস একটি ধাতব বস্তু—সম্ভবত পাইপ বা রেঞ্চ—দিয়ে রাস্তায় পড়ে থাকা ভুক্তভোগীকে নির্মমভাবে আঘাত করতে থাকেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “ওকে দেখে মনে হচ্ছিল সে সত্যিই তাকে মেরে ফেলতে চাইছে।”

ভুক্তভোগী উঠে দাঁড়ানোর চেষ্টা করলে কর্নেলিয়াস উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেন। এরপর গাড়ির নিচে আটকে থাকা অবস্থায় প্রায় ১০০ থেকে ২০০ ফুট পর্যন্ত সান ভিসেন্টে বুলেভার্ড ধরে তাকে টেনে নিয়ে যান।

ঘটনাস্থলে থাকা আরেক নারী জানান, তিনি নিজের পার্ক করা গাড়ির ভেতরে ঢুকে পড়েন যখন একাধিক গাড়ির হর্ন শুনতে পান। পরে বুঝতে পারেন, একটি গাড়ি ভুল পথে তার দিকেই আসছে।

তিনি কেটিএলএ-কে বলেন, “আমি গাড়ির নিচে একজন মানুষকে দেখতে পেয়েছিলাম। আমি সেই দৃশ্য দেখতে চাইনি, তাই মাথা নিচু করে রাখি। কিন্তু আমি গাড়ির ভেতরেই ছিলাম, আর আমি অনুভব করি সেই লোকটির মাথা আমার গাড়ির পেছনের চাকার সঙ্গে হালকা আঘাত লেগেছে।”

শেষ পর্যন্ত ভুক্তভোগী ওই নারীর গাড়ির পাশেই ছিটকে পড়েন। এরপর সন্দেহভাজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং কাছাকাছি একটি ভবনের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ক্রিস্টোফার কর্নেলিয়াসকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, কর্নেলিয়াসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তিনি বর্তমানে ২০ লাখ ডলার জামিনে হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা আরও জানান, তার বিরুদ্ধে অতীতে একাধিক সহিংস অপরাধের রেকর্ড রয়েছে।

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া সন্দেহভাজন ও নিহত ব্যক্তি একে অপরকে চিনতেন কি না, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

তদন্ত চলাকালে সান ভিসেন্টে বুলেভার্ডের পূর্বমুখী লেন বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে ফুটপাথ ও সন্দেহভাজনের সাদা সেডান গাড়িটি পুলিশি টেপ দিয়ে ঘিরে রাখা হয়। চালকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

ঘটনাটি যারা প্রত্যক্ষ করেছেন বা যাদের কাছে কোনো তথ্য রয়েছে, তাদের বেভারলি হিলস পুলিশ বিভাগে ৩১০-৫৫০-৪৯৫১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত