আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

লস এঞ্জেলেস ফ্যাশন ডিস্ট্রিক্টে আইসিই অভিযানে আতঙ্ক

লস এঞ্জেলেস ফ্যাশন ডিস্ট্রিক্টে আইসিই অভিযানে আতঙ্ক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন ফ্যাশন ডিস্ট্রিক্টে বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের হঠাৎ অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত ওই এলাকায় অভিযান চালানো হলে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়।

আইউইটনেস নিউজকে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলায় এজেন্টরা এলাকায় ঢুকে পড়েন এবং বিক্রেতাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইতে থাকেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাপল অ্যাভিনিউ ও ১১তম স্ট্রিটের সংযোগস্থলে কয়েকটি আনমার্কড গাড়ি এসে থামে। সেখানে কিছু সশস্ত্র এজেন্ট রাস্তায় অবস্থান নেন এবং অভিযান পরিচালনা করেন। আশপাশের লোকজন মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় কেউ কেউ এজেন্টদের উদ্দেশে চিৎকার ও প্রতিবাদ জানান।

এল.এ. ফ্যাশন ডিস্ট্রিক্টের মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ জুরিতা বলেন, “এই এলাকাটি মূলত লাতিনো অধ্যুষিত। এখানে অনেক সংখ্যালঘু মালিকানাধীন ছোট ব্যবসা রয়েছে। এমন একটি অভিজ্ঞতা তাদের জন্য সত্যিই খুব কঠিন।”

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। তিনি বলেন, আইসিই (ICE)-এর এই পদক্ষেপ অভিবাসী কমিউনিটিকে ভয় দেখানোর উদ্দেশ্যে ফেডারেল তৎপরতা বাড়ানোর একটি ধারাবাহিকতার অংশ।

মেয়রের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলা হয়, “এই ধরনের কৌশল কাউকে নিরাপদ করে না। বরং আমাদের কমিউনিটিতে আতঙ্ক ছড়ায় এবং শহরের নিরাপত্তার মৌলিক নীতিকে ব্যাহত করে।”

কারেন বাস আরও জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকিও তাকে উদ্বিগ্ন করছে। এই আইন কার্যকর হলে অভিবাসন অভিযানে সহায়তার জন্য আবারও লস অ্যাঞ্জেলেসে সামরিক বাহিনী মোতায়েন হতে পারে।

ফ্যাশন ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের পরও এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি ব্যবসায়ী, শ্রমিক ও সৃজনশীল কর্মীদের পাশে থাকার জন্য এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখানোর জন্য।”

পোস্টে আরও বলা হয়, “আমাদের ব্যবসায়িক কমিউনিটিকে সহায়তা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এদিকে অনেক দোকান মালিকের কাছে বৃহস্পতিবারের এই অভিযান গত বছরের জুনে ফ্যাশন ডিস্ট্রিক্টে চালানো বড় ধরনের অভিবাসন অভিযানের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময় ক্রেতা কমে যাওয়ায় ব্যবসা স্বাভাবিক হতে কয়েক মাস লেগেছিল। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, নতুন করে এই ফেডারেল তৎপরতা আবারও ভয় তৈরি করবে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে।

 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত