আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জনপ্রিয় প্রাইড উৎসব শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা অনুমতির জন্য দরকারি নথিপত্র সময়মতো জমা না দেওয়ায় শহর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় উৎসব শুরু হওয়ার কথা ছিল। ১৯৮৪ সাল থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি যৌন ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি উদ্‌যাপনের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত। প্রতি বছর এতে হাজারো মানুষ অংশ নেন।

লং বিচ সিটি কর্তৃপক্ষ জানায়, উৎসবের আয়োজক অলাভজনক সংগঠন লং বিচ প্রাইড নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছে। ফলে মঞ্চ, বৈদ্যুতিক ব্যবস্থা, তাঁবু এবং জরুরি বহির্গমন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি।

শহর কর্তৃপক্ষের ভাষ্য, আয়োজকদের একাধিকবার সময়সীমার কথা জানানো হয়েছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত সহযোগিতাও করা হয়েছে। এমনকি সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠান আয়োজনের বিকল্পও বিবেচনা করা হয়েছিল। কিন্তু তাতেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না পড়ায় জননিরাপত্তার স্বার্থে অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

লং বিচ প্রাইডের সভাপতি টোনিয়া মার্টিন এ সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, উৎসবটি রক্ষা করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখতে শহর কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

তবে আয়োজকদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, লং বিচ প্রাইড প্যারেড নির্ধারিত সূচি অনুযায়ী আগামী রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত