আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারি ভোটে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র কারেন বাস। মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়েলিটি টিভি তারকা স্পেন্সার প্র্যাট পেয়েছেন ৩০ শতাংশ ভোট। আর সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রামান পেয়েছেন ২০ শতাংশ ভোট।

ভোট গণনার মধ্যেই সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কারেন বাস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আর কয়েক ঘণ্টার মধ্যেই আমরা বিজয় ঘোষণা করব।”

তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে থাকব। এটি বিশ্বের সেরা শহর। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং অন্যরা যখন আমাকে নিয়ে সন্দেহ করেছে তখন পাশে থেকেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই শহরকে ভালোবাসি, এখানে আমার জন্ম হয়েছে, আর আমি নভেম্বরের বিজয় পর্যন্ত এবং তার পরও শহরের সেবা করে যাব।”

তবে কারেন বাস সম্প্রতি সমালোচনার মুখে পড়েন ২০২৫ সালের জানুয়ারিতে সংঘটিত প্যালিসেডস অগ্নিকাণ্ডের ঘটনায়। ওই সময় তিনি কূটনৈতিক সফরে ঘানায় ছিলেন। দাবানল ছড়িয়ে পড়ার পর তিনি দ্রুত লস এঞ্জেলেসে ফিরে আসেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্যাসিফিক প্যালিসেডস ও মালিবু এলাকায় ১৫ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয় এবং ১২ জন নিহত হন। স্পেন্সার প্র্যাটও ওই অগ্নিকাণ্ডে নিজের বাড়ি হারিয়েছিলেন।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে রানঅফ বা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।

বর্তমান ফলাফলের ভিত্তিতে কারেন বাস ও স্পেন্সার প্র্যাট রানঅফ নির্বাচনের পথে এগিয়ে রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত