আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

ছবিঃ এলএবাংলাটাইমস

ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম এবার স্থান পেলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ হলিউড ওয়াক অব ফেমে। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে তার নামে একটি তারকা উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বেকহ্যামকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এবং হলিউড তারকা টম ক্রুজ।

বক্তব্যে টম ক্রুজ বেকহ্যামের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরেন। তিনি বিশেষভাবে ১৯৯৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে উইম্বলডন-এর বিপক্ষে মাঝমাঠ থেকে করা বেকহ্যামের বিখ্যাত গোলের কথা উল্লেখ করেন।

ক্রুজ বলেন, “বলটি আকাশে ছিল মাত্র সাড়ে তিন সেকেন্ড। কিন্তু সেই মুহূর্তটি তিন দশক ধরে ক্রীড়াপ্রেমীদের স্মৃতিতে এবং ক্রীড়া ইতিহাসে অমর হয়ে আছে।”

তিনি ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে বেকহ্যামের বিখ্যাত বাঁকানো ফ্রি-কিকের কথাও স্মরণ করেন। সেই কৌশল থেকেই জনপ্রিয় চলচ্চিত্র ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’-এর নাম ও ধারণার জন্ম হয়েছিল বলে জানান তিনি।

টম ক্রুজ বলেন, “ডেভিড বেকহ্যাম বিশ্বের অসংখ্য মানুষকে ফুটবল দেখতে ও খেলতে অনুপ্রাণিত করেছেন।”

এরপর মঞ্চে উঠে ভিক্টোরিয়া বেকহ্যাম রসিকতা করে বলেন, একসময় তিনি ভেবেছিলেন ‘স্পাইস ওয়ার্ল্ড’ সিনেমার জন্য হয়তো তিনিই ওয়াক অব ফেমের তারকা পাবেন।

তিনি বলেন, “তারকা পাওয়ার জন্য শুধু নব্বই দশকের শেষের দিকে টিকে থাকলেই হয় না। এর জন্য দরকার দৃষ্টিভঙ্গি, দৃঢ় সংকল্প এবং অসাধারণ পরিশ্রম। তাই আজ ডেভিডের নাম এই ইতিহাসের অংশ হতে দেখা সত্যিই বিশেষ একটি মুহূর্ত।”

বর্তমানে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের আবহে এই সম্মান পাওয়াকে বেকহ্যাম “অবিশ্বাস্য” বলে অভিহিত করেন। তিনবার বিশ্বকাপে খেলা এই সাবেক ইংলিশ তারকা বলেন, তিনি কখনও কল্পনাও করেননি যে একজন সাধারণ শ্রমজীবী ইংরেজ ফুটবলারের জীবনে এমন সম্মান আসতে পারে।

বেকহ্যাম তার বক্তব্যে ফুটবল, যুক্তরাষ্ট্র এবং সিনেমার প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি জানান, তার ও ভিক্টোরিয়ার প্রথম ডেট ছিল একটি সিনেমা হলে, যেখানে তারা ‘জেরি ম্যাগুয়ার’ চলচ্চিত্রটি দেখেছিলেন।

টম ক্রুজকে উদ্দেশ করে বেকহ্যাম বলেন, “আপনার বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ। ২০ বছর আগে আপনি আমাদের লস এঞ্জেলেসে স্বাগত জানিয়েছিলেন। তারপর থেকে আপনি একজন বিশ্বস্ত বন্ধু এবং অনুপ্রেরণা হয়ে আছেন।”

আবেগঘন বক্তব্যের শেষদিকে বেকহ্যাম তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সন্তানদের উদ্দেশে তিনি বলেন, “ওরাই প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করে।”

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “একদিন তোমরা আমার নাতি-নাতনিদের এখানে নিয়ে আসবে এবং সেই ছেলেটির গল্প বলবে, যে বড় স্বপ্ন দেখেছিল। তোমাদের গর্বিত করতে পারাটাই আমার সবচেয়ে বড় অর্জন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকহ্যামের মেয়ে হার্পার বেকহ্যাম এবং ছেলে রোমিও বেকহ্যাম ও ক্রুজ বেকহ্যাম। তবে বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম অনুষ্ঠানে ছিলেন না। চলতি বছরের শুরুতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছিলেন।

তারকাখচিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, তার স্বামী হোসে বাস্তন, আইরিশ ফুটবল কোচ রবি কিন এবং তার স্ত্রী ক্লডিন কিন।

হলিউড ওয়াক অব ফেমে নিজের তারকা পাওয়ার মাধ্যমে ডেভিড বেকহ্যাম কেবল ফুটবল নয়, বিশ্ব সংস্কৃতি ও বিনোদন জগতেও নিজের স্থায়ী ছাপ রেখে গেলেন।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত