আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

ছবিঃ এলএবাংলাটাইমস

শৈশবে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলাগুলোর নিষ্পত্তিতে গৃহীত ৪ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতিপূরণ বিতরণ অন্তত ছয় মাসের জন্য স্থগিত করার আবেদন করেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়।

বুধবার লস এঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দাখিল করা ৩৪ পৃষ্ঠার আবেদনে ডিএ কার্যালয় দাবি করেছে, প্রাথমিক তদন্তে তারা এমন তথ্য পেয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে ক্ষতিপূরণের দাবিগুলোর প্রায় ৮১ শতাংশই ভুয়া হতে পারে।

আবেদনে ডিএ নাথান হকম্যান আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষতিপূরণের অর্থ বিতরণ স্থগিত রাখা হোক। তার মতে, এই সময়ের মধ্যে তদন্তকারীরা অভিযোগগুলো আরও বিস্তারিতভাবে যাচাই করতে পারবেন।

ডিএ কার্যালয়ের ভাষ্য, এখনই অর্থ বিতরণ করা হলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এতে সাক্ষীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে, অর্থের লেনদেনের সূত্র অনুসরণ জটিল হয়ে পড়বে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনা কঠিন হবে। একই সঙ্গে প্রকৃত ভুক্তভোগীদের ক্ষতির বিনিময়ে প্রতারকরা সুবিধা পেয়ে যেতে পারে।

গত বছর হকম্যান ঘোষণা দেন যে কিছু ব্যক্তি ক্ষতিপূরণের অর্থ পাওয়ার উদ্দেশ্যে মিথ্যা যৌন নির্যাতনের দাবি জমা দিয়েছেন—এমন অভিযোগের তদন্ত শুরু করেছে তার কার্যালয়।

২০২৫ সালের এপ্রিলে লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস প্রায় ১১ হাজার দাবিদারকে নিয়ে ৪ বিলিয়ন ডলারের একটি সমঝোতা অনুমোদন করে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ যৌন নির্যাতন সংক্রান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচিত হয়। পরে একই বছরের অক্টোবরে আরও ৪১৪ জন বাদীর জন্য অতিরিক্ত ৮২৮ মিলিয়ন ডলারের আরেকটি সমঝোতা অনুমোদন করা হয়।

এই মামলাগুলোর ভিত্তি ছিল এবি-২১৮ নামের একটি আইন, যা সাময়িকভাবে শৈশবের যৌন নির্যাতনের অভিযোগে মামলা করার সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেয়। অভিযোগগুলোর কিছু ১৯৫৯ সাল পর্যন্ত পুরোনো এবং সেগুলো কাউন্টির প্রবেশন বিভাগ ও শিশু ও পরিবারসেবা বিভাগের কর্মীদের বিরুদ্ধে আনা হয়েছে।

সর্বশেষ সমঝোতা অনুমোদনের সময় বোর্ড কাউন্টির আইনজীবীদের নির্দেশ দেয় অভিযোগগুলো তদন্ত করতে। বিশেষ করে কেউ মিথ্যা দাবি দাখিল করেছে কি না বা মামলায় বাদী হওয়ার জন্য কাউকে অর্থ দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়।

সমঝোতার শর্ত অনুযায়ী, প্রতিটি দাবিদারকে শপথভঙ্গের শাস্তির আওতায় লিখিতভাবে নির্যাতনের বিবরণ জমা দিতে হবে এবং কাউন্টি কর্তৃপক্ষকে প্রতিটি দাবি যাচাই করতে হবে।

গত বছর লস এঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে জানায়, ৪ বিলিয়ন ডলারের সমঝোতার কিছু বাদীকে কাউন্টির বিরুদ্ধে মামলা করার জন্য অর্থ দেওয়া হয়েছিল। অন্তত দুটি ক্ষেত্রে মিথ্যা অভিযোগ তৈরির অভিযোগও উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট বাদীদের সবাই ডাউনটাউন এলএ ল গ্রুপ (ডিটিএলএ) নামের একটি আইন প্রতিষ্ঠানের মাধ্যমে মামলা করেছিলেন। প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার ৭০০টি মামলা এই সমঝোতার আওতায় ছিল।

তবে আইন প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করে জানায়, কাউকে মামলা করার জন্য অর্থ দেওয়ার অনুমোদন তারা কখনও দেয়নি। প্রতিষ্ঠানটি আরও জানায়, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তারা একটি স্বাধীন তদন্ত সংস্থাকে নিয়োগ করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “এই অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধের পরিপন্থী। আমরা মনে করি না অভিযোগগুলো সঠিক, তবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

লস এঞ্জেলেস টাইমসের তদন্তে সাতজন বাদীকে পাওয়া যায়, যারা দাবি করেন যে একটি আইন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ‘রিক্রুটারদের’ কাছ থেকে তারা মামলায় অংশ নেওয়ার জন্য অর্থ পেয়েছিলেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে হকম্যান বলেন, যারা ভুয়া দাবি জমা দিয়েছেন বলে মনে করেন, তারা স্বেচ্ছায় এগিয়ে এসে তদন্তে সহযোগিতা করতে পারেন এবং কে বা কারা তাদের এতে যুক্ত হতে উৎসাহিত করেছে সে তথ্য দিতে পারেন।

তিনি জানান, যারা সত্য তথ্য দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন, তাদের জন্য সীমিত পরিসরে সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টির সুযোগ রাখা হবে।

এদিকে ক্ষতিপূরণ মামলার সঙ্গে যুক্ত কিছু আইনজীবী ও বাদী ডিএ কার্যালয়ের ৮১ শতাংশ দাবি ভুয়া হওয়ার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

কাউন্টির বিরুদ্ধে মামলা করা এক বাদী কার্লিনা হাওয়ার্ড লস এঞ্জেলেস টাইমসকে বলেন, “আমি জানতে চাই তারা এই সংখ্যাটি কোথা থেকে পেল।” তিনি দাবি করেন, কাউন্টির বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ম্যাকলারেন হল প্রতিষ্ঠানে থাকাকালে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত