আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে প্রেমিকাকে হত্যার অভিযোগে অভিযুক্ত এবং নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে মেক্সিকোতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকেও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রুবেন ফ্রেগোসো (৪০)। তার বিরুদ্ধে প্রেমিকা মারিসল ফ্রেগোসোকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৫ মে লস এঞ্জেলেসের ওয়েস্ট অ্যাডামস এলাকার একটি বাড়িতে পুলিশ মারিসলের মরদেহ উদ্ধার করে। পরিবার ও বন্ধুদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মারিসল সহিংস হামলার শিকার হয়ে মারা গেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মরদেহ উদ্ধারের পরই রুবেন ফ্রেগোসোকে মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। একই দিন তার পাঁচ বছর বয়সী মেয়ে ডালেইজা ফ্রেগোসোর সন্ধানে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল একটি অ্যাম্বার অ্যালার্ট জারি করে।

সেদিন রাত সাড়ে ১০টার দিকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি এসইউভি গাড়ি সান ইসিদ্রোর একটি পার্কিং গ্যারেজে পাওয়া যায়। তবে সেখানে রুবেন বা ডালেইজার কোনো খোঁজ মেলেনি।

দুই দিন পর প্রকাশিত নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ২৪ মে সকাল সাড়ে ৭টার কিছু পর রুবেন ফ্রেগোসো ও তার মেয়ে লাগেজ নিয়ে সান ইসিদ্রোর একটি পার্কিং গ্যারেজ ত্যাগ করছেন। তদন্তকারীরা ধারণা করেন, তিনি মেয়েকে নিয়ে মেক্সিকোতে পালিয়ে গেছেন।

সোমবার লস এঞ্জেলেস পুলিশ বিভাগের রবারি-হোমিসাইড ইউনিট জানায়, রুবেন ফ্রেগোসোকে মেক্সিকোতে আটক করা হয়েছে এবং তার মেয়ে ডালেইজাকেও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি মেক্সিকোর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা আগামী কয়েক দিনের মধ্যে ডালেইজাকে তার পরিবারের কাছে লস এঞ্জেলেসে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। একই সঙ্গে রুবেন ফ্রেগোসোকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হবে।

লস এঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান জে. হকম্যান এক বিবৃতিতে বলেন, “একজন মাকে হত্যা এবং একটি ছোট শিশুকে অপহরণের ঘটনা পুরো সমাজকে নাড়িয়ে দেয়। মাকে হত্যার পর শিশুটি যে ভয় ও মানসিক কষ্টের মধ্যে ছিল, তা কল্পনা করাও কঠিন।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত