আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস শহরের বয়েল হাইটস এলাকায় একটি বিশাল কোল্ড-স্টোরেজ গুদামঘরে চলমান অগ্নিকাণ্ড মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র কারেন ব্যাস। শনিবার ঘোষিত এই জরুরি অবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য অতিরিক্ত সরকারি সহায়তা ও সম্পদ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র কারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, “ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শহর ও কাউন্টি প্রশাসন আশ্রয় ও সহায়তার ব্যবস্থা করেছে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি।”

গত বুধবার একটি ব্যক্তিমালিকানাধীন কোল্ড-স্টোরেজ গুদামে আগুনের সূত্রপাত হয়। বিষাক্ত ধোঁয়া ও দূষিত বাতাসের ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। তাদের জানালা, দরজা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখতে, এয়ার কন্ডিশনার বন্ধ করতে এবং পরিবারের সদস্য ও পোষা প্রাণীদের নিরাপদ কক্ষে রাখতে বলা হয়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জেইমি মুর জানান, আগুনের মধ্যে থাকা বিপজ্জনক রাসায়নিক পদার্থের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখন তারা জৈব ঝুঁকি বা বায়োহ্যাজার্ড সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

তিনি বলেন, “এই স্থাপনার ভেতরে প্রায় ৮ কোটি ৫০ লাখ পাউন্ড হিমায়িত খাদ্যসামগ্রী রয়েছে। ভবনের ভেতরে দৃশ্যমানতা একেবারেই নেই, ফলে দমকলকর্মীদের ভেতরে প্রবেশ করে পণ্য সরানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

মেয়রের জরুরি ঘোষণার মাধ্যমে ক্যালিফোর্নিয়া ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট-এর আওতায় পুনরুদ্ধার সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় সম্পদ ও ত্রাণ কর্মসূচিতে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

কারেন ব্যাস বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা। তাই এলাকা থেকে বিষাক্ত উপাদানগুলো নিরাপদে সরিয়ে পরিবেশবান্ধব উপায়ে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “এটি মূলত প্রতিরোধমূলক পদক্ষেপ। আমরা জনস্বাস্থ্য রক্ষা করতে চাই এবং বড় ধরনের পরিবেশগত বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত