আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির ইরউইন্ডেল এলাকায় ২১০ ফ্রিওয়ে-তে একটি বড় ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় এক নারী নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৯টার কিছু আগে ইরউইন্ডেল অ্যাভিনিউ-এর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) জানায়, একটি সেমিট্রাক পূর্বমুখী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের বিভাজক অতিক্রম করে বিপরীত দিকের পশ্চিমমুখী লেনে ঢুকে একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এরপর একাধিক যানবাহন এতে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং আটজন সামান্য আহত হয়েছেন। হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে ছয়জনই অপ্রাপ্তবয়স্ক।

এ ছাড়া আরও ২২ জন সামান্য আহত হলেও তারা হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।

কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত তিনটি যানবাহন জড়িত ছিল। তবে ঠিক কতটি গাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে কয়েক ঘণ্টা ধরে পশ্চিমমুখী সব লেন এবং পূর্বমুখী তিনটি লেন বন্ধ ছিল, ফলে উভয় দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফ্রিওয়েটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত