আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল জেলা লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি)-এর সুপারিনটেনডেন্ট আলবার্তো কারভালহো পদত্যাগ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে, তিনি জেলা কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ডের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে কারভালহোর বাসা ও জেলা কার্যালয়ে এফবিআই অভিযান চালানোর প্রায় চার মাস পর এই পদত্যাগের ঘটনা ঘটল। ওই অভিযানটি স্কুল জেলার বিভিন্ন চুক্তি এবং একটি ব্যর্থ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট প্রকল্পের তদন্তের অংশ ছিল।

পদত্যাগপত্রে কারভালহো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীদের উদ্দেশে লিখেছেন, “আপনাদের সেবা করতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল।” তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনো ধরনের বিতর্ক বা বিভ্রান্তি ছাড়াই এগিয়ে যেতে পারে, সে জন্যই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এফবিআই অভিযানের পর গত ২৫ ফেব্রুয়ারি কারভালহোকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠায়। তবে এখন পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনেনি।

তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অলহিয়ার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কারভালহোর যোগাযোগ। প্রতিষ্ঠানটি এলএইউএসডির জন্য “এড” নামে একটি এআইচালিত চ্যাটবট তৈরি করেছিল। প্রকল্পটির উদ্দেশ্য ছিল পরিবারগুলোকে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য পেতে সহায়তা করা। তবে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রকল্পটিও বাতিল হয়ে যায়।

কারভালহো শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি ২০২২ সালে লস এঞ্জেলেসে যোগ দেওয়ার আগে ১৪ বছর মায়ামি-ডেড কাউন্টি পাবলিক স্কুলস-এর নেতৃত্ব দেন। কোভিড-১৯ মহামারির পর শিক্ষার্থীদের পরীক্ষার ফল, স্নাতক পাসের হার এবং সামগ্রিক শিক্ষাগত সাফল্য উন্নয়নে তার ভূমিকার জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

তার দায়িত্বকালে এলএইউএসডিকে বড় ধরনের সাইবার হামলা, শ্রমিক অসন্তোষ, শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া এবং এআই চ্যাটবট প্রকল্পে ব্যয় নিয়ে সমালোচনার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরই কারভালহোর চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছিল। তবে তার পদত্যাগের সঙ্গে কোনো আর্থিক সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তার চাকরির চুক্তিতে উল্লেখ ছিল, যথাযথ কারণ ছাড়া তাকে বরখাস্ত করা হলে তিনি অন্তত ১২ মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ পাওয়ার অধিকারী হবেন।

কারভালহোর পদত্যাগের ফলে এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্কুল জেলার নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তবে এফবিআইয়ের তদন্ত এখনো চলমান রয়েছে এবং এর চূড়ান্ত ফলাফল কী হবে, তা সময়ই বলে দেবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত