আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চিকো শহরের একটি লাইব্রেরিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং এক শিশু আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাট কাউন্টি লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিটে লাইব্রেরি থেকে গুলির শব্দ ও মানুষের চিৎকার শোনা যাওয়ার খবর পেয়ে একাধিক ৯১১ কল পায় চিকো পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, কর্মকর্তারা বিকেল ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে লাইব্রেরিতে প্রবেশ করেন। এ সময় সন্দেহভাজন বন্দুকধারী ভবনের পেছনের দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে আটক করে। গ্রেপ্তারের সময় কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

চিকো পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনায় দুইজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। এছাড়া আহত এক শিশুকে এনলো হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির আঘাত প্রাণঘাতী নয়।

এখনও সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের নামও পরদিন সকালে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে হামলার কোনো উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে বর্তমান তথ্য-উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনার তদন্তে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-ও সহায়তা করছে। এফবিআইয়ের স্যাক্রামেন্টো কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে, হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা চিকো পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত