আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যানাহাইম শহরের একটি গুদামে অভিযান চালিয়ে ২২ লাখ ডলারেরও বেশি মূল্যের চুরি হওয়া পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

গত ১৮ জুন তল্লাশি পরোয়ানা কার্যকর করার সময় এসব পণ্য উদ্ধার করা হয় বলে সোমবার জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি)-এর বর্ডার ডিভিশন।

উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল মেটা কোম্পানির সার্ভার সুইচ, টেলরমেইড ব্র্যান্ডের গলফ বল, তামিয়া ব্র্যান্ডের শখের পণ্য (হবি প্রোডাক্টস) এবং তদন্ত-সংশ্লিষ্ট আরও বিভিন্ন চুরি হওয়া মালামাল।

এক বিবৃতিতে সিএইচপি জানায়, “সংগঠিত চুরি দমন এবং ব্যবসা প্রতিষ্ঠান, ভোক্তা ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষায় আমাদের তদন্তকারীদের নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার ফলেই এই উদ্ধার অভিযান সফল হয়েছে।”

তবে মামলাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিএইচপি। সংস্থাটি ইঙ্গিত দিয়েছে যে ঘটনাটি পণ্যবাহী মালামাল চুরি (কার্গো থেফট) এবং সংগঠিত খুচরা পণ্য চক্রের অপরাধের সঙ্গে জড়িত হতে পারে। এ বিষয়ে তদন্ত এখনও চলছে।

এর আগে গত মার্চ মাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট জানিয়েছিল, সংগঠিত অপরাধ ও কার্গো চুরির একটি তদন্তে ৭০ লাখ ডলারের চুরি হওয়া পণ্যবাহী মালামাল এবং ১০ লাখ মার্কিন ডলার নগদ জব্দ করা হয়েছিল।

সিএইচপি বলেছে, “কার্গো চুরি ও সংগঠিত খুচরা পণ্য চক্রের অপরাধের প্রভাব শেষ পর্যন্ত সবার ওপর পড়ে। এর ফলে পণ্যের দাম বাড়ে এবং অর্থনৈতিক ক্ষতি হয়। যারা এসব অপরাধে জড়িত, তাদের জানা উচিত যে অপরাধীদের শনাক্ত, তদন্ত এবং বিচারের আওতায় আনতে সিএইচপি প্রতিশ্রুতিবদ্ধ।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত