আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় (সাউদার্ন ক্যালিফোর্নিয়া) আরও কয়েকদিন গরম আবহাওয়া অব্যাহত থাকবে। তবে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে বয়েল হাইটস এলাকার একটি গুদামে লাগা আগুন এখনো জ্বলতে থাকায় বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বায়ুদূষণ সতর্কতা জারি রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র গরমের কারণে দূষিত বায়ু সহজে ছড়িয়ে যেতে পারছে না এবং বাতাসে আটকে থাকছে।

এ ছাড়া পুরো অঞ্চলের বেশিরভাগ স্থানে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত তাপপ্রবাহ সতর্কতা (হিট অ্যাডভাইজরি) কার্যকর থাকবে। একই সঙ্গে সান বার্নার্ডিনো কাউন্টির জন্য বুধবার সকাল ১১টা পর্যন্ত ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ জারি করা হয়েছে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বুধবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে সকালে কুয়াশা থাকলেও পরে রোদেলা আবহাওয়া দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৮৫ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৬৪ ডিগ্রি। বৃহস্পতিবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

ভ্যালি অঞ্চল ও ইনল্যান্ড এম্পায়ারে বুধবার আকাশ থাকবে পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৯২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। ঘণ্টায় প্রায় ২০ মাইল বেগে বাতাসও বইতে পারে। তবে শনিবার নাগাদ তাপমাত্রা ৮০ ডিগ্রির ঘরে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকাগুলোতে সকালে কুয়াশা থাকলেও দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে। বুধবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৭২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬২ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমে ৬০ ডিগ্রির ঘরে নেমে আসতে পারে।

পাহাড়ি এলাকাগুলোতে বুধবার প্রায় ২০ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৭৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪৮ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে।

অন্যদিকে মরু অঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। বুধবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে পাম স্প্রিংস এলাকায় তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত