আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস এলাকার একটি পার্কে গাছের বিশাল ডাল ভেঙে পড়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

গত বছরের ৯ জুলাই কিং জিলেট র‍্যাঞ্চ পার্কে আয়োজিত ক্যাম্প ওয়াইল্ডক্রাফট-এ অংশ নিতে গিয়েছিল ৮ বছর বয়সী লামার ম্যাকগ্লোথার্ন। এ সময় একটি গাছের প্রায় ২৫ থেকে ৩০ ফুট দীর্ঘ এবং প্রায় ১০০ পাউন্ড ওজনের ডাল ভেঙে তার ওপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় লামারকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও পরে মাথা ও শরীরে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও ছয়জন আহত হন। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ের পা ভেঙে যায় এবং তাকেও হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া ৫ বছর বয়সী এক ছেলে মাথায় আঘাত পায়, ২২ বছর বয়সী এক যুবক মাথা ও হাতে আঘাত পান এবং ৭৩ বছর বয়সী এক ব্যক্তি মস্তিষ্কে আঘাত (কনকাশন) নিয়ে চিকিৎসা নেন।

ঘটনার পর প্রকাশিত এক বার্তায় দেখা যায়, দুর্ঘটনার একদিন আগেই গাছটির অবস্থা নিয়ে সতর্ক করেছিলেন একটি গাছ পরিচর্যা প্রতিষ্ঠানের এক কর্মী। তিনি লিখেছিলেন, গাছের গোড়ায় ব্যাপক পচন দেখা গেছে এবং ঝুঁকি কমাতে অন্তত ডালপালা ছেঁটে হালকা করা উচিত।

চলতি বছরের মার্চ মাসে এ ঘটনায় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, লামারের বাবা-মা ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ পাবেন। এর বেশিরভাগ অর্থ দেবে পার্ক পরিচালনাকারী মাউন্টেইনস রিক্রিয়েশন অ্যান্ড কনজারভেশন অথরিটি (MRCA)। এছাড়া ক্যাম্প ওয়াইল্ডক্রাফট এবং গোমেজ ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রি কেয়ারও ক্ষতিপূরণের একটি অংশ বহন করবে।

এদিকে, দুর্ঘটনায় আহত অন্য ছয়জনকে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৪৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে।

এক বিবৃতিতে এমআরসিএ জানিয়েছে, লামারের মৃত্যুতে তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে এই ক্ষতিপূরণ তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে সংস্থাটি আশা প্রকাশ করেছে।

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত