আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত এক ফেডারেল অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। "অপারেশন ব্রোকেন ব্লেড" নামে এই অভিযান চালানো হয় লস অ্যাঞ্জেলেসের কুখ্যাত ফিগুয়েরোয়া করিডর এলাকাকে কেন্দ্র করে।

ফেডারেল কর্মকর্তারা জানান, অভিযানটি একাধিক বাড়ি এবং স্টেডিয়াম ইন অ্যান্ড স্পাস নামে একটি মোটেলে পরিচালিত হয়। মোটেলটি দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের সেই ফিগুয়েরোয়া করিডরের খুব কাছেই অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে মানবপাচার ও অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণের ঘটনা ঘটে আসছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মোটেলটির ৪৫ বছর বয়সী অন-সাইট ম্যানেজার মুকেশকুমার রামভাই আহির। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি সরাসরি মানবপাচারে জড়িত না হলেও যৌনপাচারের অর্থ লেনদেন থেকে লাভবান হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের মামলা করা হয়েছে।

তদন্তে অভিযোগ করা হয়েছে, মোটেলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধ অর্থ গোপন করা, হিসাব জালিয়াতি এবং ব্যাংকে অর্থ জমার তথ্য গোপনের মাধ্যমে যৌনপাচারের আয় আড়াল করার চেষ্টা করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অনেকেই কুখ্যাত হুভার গ্যাং-এর সদস্য বা সহযোগী। অভিযোগ অনুযায়ী, এই গ্যাং দীর্ঘদিন ধরে ফিগুয়েরোয়া করিডর এলাকায় যৌনপাচার ও পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করত।

বুধবার প্রকাশিত ফেডারেল অভিযোগপত্রে ৫১ জন ভুক্তভোগীর কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বয়স ছিল মাত্র ১৪ বছর।

অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকা, অপ্রাপ্তবয়স্কদের যৌনপাচার, জোরপূর্বক ও প্রতারণার মাধ্যমে যৌনপাচার, মাদক পাচার এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম বা সরাসরি যোগাযোগের মাধ্যমে আর্থিক ও মানসিকভাবে দুর্বল কিশোরী ও তরুণীদের টার্গেট করত। বিশেষ করে পালিয়ে যাওয়া শিশু বা ফস্টার কেয়ার ব্যবস্থায় থাকা মেয়েদের বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো। পরে ভয়ভীতি, নির্যাতন ও সহিংসতার মাধ্যমে তাদের যৌনপাচারে বাধ্য করা হতো। অনেককে অক্সিকোডন ও অ্যামফেটামিনের মতো মাদকে আসক্ত করে শোষণ করা হতো।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিছু দালাল তাদের ভুক্তভোগীদের শরীরে জোর করে দাগ (ব্র্যান্ডিং) করে দিত। অনেক নারীকে নির্মমভাবে মারধর করা হতো। এমনকি একজন ভুক্তভোগীকে জোরপূর্বক গর্ভপাত করানোর পর একই রাতেই আবার যৌনকাজে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) জানিয়েছে, গত বছর শুধু ফিগুয়েরোয়া করিডর এলাকা থেকেই ৫৪ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়। আর চলতি বছর এখন পর্যন্ত ওই এলাকা থেকে ৭০ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনপাচারের সঙ্গে জড়িত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচার ও যৌন শোষণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত