আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ভ্রমণের ব্যস্ত মৌসুমে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX)-এ ২০ লাখেরও বেশি যাত্রীর যাতায়াত হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে যাত্রীদের আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে বিমানবন্দরে আগেভাগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির ভ্রমণ মৌসুম ৮ জুলাই পর্যন্ত চলবে। সবচেয়ে বেশি ভিড় থাকবে বুধবার ও বৃহস্পতিবার। এই দুই দিনে প্রতিদিন প্রায় ২ লাখ ২০ হাজার যাত্রীর আগমন ও প্রস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষের মতে, গ্রীষ্মজুড়েই যাত্রীদের চাপ বেশি থাকবে। কারণ, লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী শহরটিতে আসবেন।

লস এঞ্জেলেস ওয়ার্ল্ড এয়ারপোর্টসের প্রধান রাজস্ব ও অভিজ্ঞতা কর্মকর্তা কোর্টনি মুর বলেন, "এ গ্রীষ্মে আবারও বিশ্বের নজর থাকবে লস এঞ্জেলেসের দিকে। লাখো ভ্রমণকারীর জন্য এলএএক্সই হবে তাদের লস এঞ্জেলেস সফরের প্রথম গন্তব্য। তাই সবাইকে আগে থেকেই পরিকল্পনা করতে, সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছাতে এবং বিমানবন্দরের বিভিন্ন সেবা ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।"

দেশীয় (ডোমেস্টিক) ফ্লাইটের ক্ষেত্রে অন্তত দুই ঘণ্টা আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাসা থেকে বের হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করা, আগেই পার্কিং বুক করা, সম্ভব হলে মেট্রো বা ফ্লাইঅ্যাওয়ে বাস ব্যবহার করা এবং টার্মিনাল এলাকায় চলমান নির্মাণকাজের কারণে অতিরিক্ত সময় হাতে রাখারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিরাপত্তা তল্লাশি পার হতে REAL ID-সম্মত পরিচয়পত্র বা সরকার অনুমোদিত অন্য কোনো বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি, হ্যান্ড ব্যাগ ও চেক-ইন লাগেজ—উভয় ক্ষেত্রেই আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত