আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ‘ডেলাইটিং’ (Daylighting) পার্কিং আইন এবং বড় আকারের নির্দিষ্ট কিছু যানবাহনের পার্কিং–সংক্রান্ত বিধি কঠোরভাবে কার্যকর করা শুরু করেছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট (LASD)। এখন থেকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে সরাসরি জরিমানার টিকিট দেওয়া হচ্ছে।

শেরিফস ডিপার্টমেন্ট জানিয়েছে, বর্তমানে দুটি ধরনের পার্কিং লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথমটি হলো ক্যালিফোর্নিয়ার ‘ডেলাইটিং’ আইন, যা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই আইন অনুযায়ী, চিহ্নিত বা অচিহ্নিত যেকোনো ক্রসওয়াকের আগে ২০ ফুটের মধ্যে কোনো যানবাহন পার্ক করা যাবে না। আর যদি ক্রসওয়াকে কার্ব এক্সটেনশন (Curb Extension) থাকে, তাহলে অন্তত ১৫ ফুট দূরে গাড়ি রাখতে হবে।

দ্বিতীয়টি হলো লস এঞ্জেলেস কাউন্টির নন-কনফর্মিং ভেহিকল অর্ডিন্যান্স। এই বিধি অনুযায়ী, বড় আকারের বা নির্দিষ্ট ধরনের কিছু যানবাহন শুধুমাত্র লস এঞ্জেলেস কাউন্টির অনইনকরপোরেটেড (Unincorporated) এলাকায় নির্ধারিত স্থানে পার্ক করা যাবে।

এই দুটি নিয়মের যেকোনো একটি লঙ্ঘন করলে ৬৩ ডলার জরিমানা করা হবে। এছাড়া নন-কনফর্মিং ভেহিকল অর্ডিন্যান্স ভঙ্গের ক্ষেত্রে গাড়ি টো করে নিয়ে যাওয়ার ক্ষমতাও রয়েছে কর্তৃপক্ষের। সেক্ষেত্রে গাড়ি উদ্ধার ও সংরক্ষণের সম্পূর্ণ খরচ গাড়ির মালিককেই বহন করতে হবে।

তবে এখন পর্যন্ত কতটি জরিমানার টিকিট দেওয়া হয়েছে বা লস এঞ্জেলেস কাউন্টির কোন কোন অনইনকরপোরেটেড এলাকায় সবচেয়ে বেশি অভিযান চলছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি শেরিফস ডিপার্টমেন্ট।

শেরিফস ডিপার্টমেন্টের ভাষ্য, এই আইনের মূল উদ্দেশ্য হলো পথচারীদের নিরাপত্তা বাড়ানো। ক্রসওয়াকের কাছাকাছি গাড়ি পার্ক না থাকলে মোড়ে চালকেরা সহজেই পথচারীদের দেখতে পারেন এবং পথচারীরাও আসা যানবাহন স্পষ্টভাবে দেখতে পারেন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে।

এ কারণে চালকদের গাড়ি পার্ক করার আগে আশপাশের পরিস্থিতি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট। বিশেষ করে মোড় বা ক্রসওয়াকের কাছে গাড়ি রাখার সময় অন্তত ২০ ফুট (প্রায় একটি বড় এসইউভি গাড়ির সমান দূরত্ব) ফাঁকা রাখতে হবে।

এছাড়া বড় বা বিশেষ ধরনের যানবাহনের মালিকদের লস এঞ্জেলেস কাউন্টির পার্কিং বিধিমালা ভালোভাবে জেনে শুধুমাত্র অনুমোদিত এলাকায় গাড়ি পার্ক করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত