আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার প্রায় ১১ হাজার লাইসেন্সধারী চালক ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (DMV) থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে জানানো হয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, তাদের লিখিত ড্রাইভিং পরীক্ষার ফলাফলে "অনিয়ম" (Irregularities) ধরা পড়েছে।

ডিএমভি জানিয়েছে, যেসব চালক ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে লিখিত ড্রাইভিং পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে ১১ হাজার জনকে আবারও লিখিত পরীক্ষা দিতে হবে। চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে পরীক্ষা না দিলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।

স্যাক্রামেন্টোর বাসিন্দা ডেভিড স্পেখটও এমন একটি চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তার লিখিত ড্রাইভিং পরীক্ষার ফলাফল রাজ্যের আইনে নির্ধারিত পরীক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে স্পেখট দাবি করেন, তিনি কোনো ধরনের প্রতারণা করেননি। তার ভাষায়, “আমি জানি আমি প্রতারণা করিনি। আর আমার বিশ্বাস, এই চিঠি পাওয়া ক্যালিফোর্নিয়ার আরও অনেক চালকও কোনো অনিয়ম করেননি।”

তিনি বিষয়টি জানতে ডিএমভিতে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, অনেকেই একই ধরনের চিঠি পেয়েছেন। তবে তার পরীক্ষায় ঠিক কী ধরনের অনিয়ম ধরা পড়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি তাকে সরাসরি প্রতারণার অভিযোগও করা হয়নি।

স্পেখটের ধারণা, হয়তো পরীক্ষার ফলাফল সংরক্ষণ বা প্রক্রিয়াকরণে ডিএমভির সিস্টেমে কোনো ত্রুটি হয়েছে। তার মতে, সম্ভবত তথ্য ব্যবস্থাপনায় ভুল হওয়ায় কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারছে না কে পরীক্ষায় পাস করেছেন আর কে করেননি।

এদিকে ডিএমভি এক বিবৃতিতে জানিয়েছে, ড্রাইভিং পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার মাধ্যমে একজন চালক সড়ক আইন ও ট্রাফিক নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন কি না, তা যাচাই করা হয়। তাই পরীক্ষা প্রক্রিয়ার সততা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চিঠি পাওয়া ১১ হাজার চালককে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ডিএমভি স্পষ্ট জানিয়েছে, কোনো ওয়াক-ইন আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষার দিন অবশ্যই ডিএমভির পাঠানো চিঠিটি সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা না দিলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত