আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কম্পটন শহরে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনকে ঘিরে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের (LASD) তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় ১১টা ২০ মিনিটে। ওয়েস্ট লরেল স্ট্রিটের ৭০০ নম্বর ব্লকে একটি পার্টি চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন পুরুষ ও একজন নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে হাসপাতালে নেওয়া হয়। আরও দুই নারী, যার মধ্যে একজন কিশোরী, আহত হন। তাদের আঘাত গুরুতর নয় এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর প্রায় এক ঘণ্টা পর, প্রথম ঘটনাস্থল থেকে দুই মাইলেরও কম দূরে নর্থ গ্র্যান্ডি অ্যাভিনিউয়ের ২১০০ নম্বর ব্লকে আরেকটি স্বাধীনতা দিবসের ব্লক পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজন পুরুষ গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গুলির ঘটনার পর রাস্তায় পড়ে থাকা দুই ব্যক্তিকে ঘিরে মানুষের ভিড় জমে যায়। প্যারামেডিকরা আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তিকে একটি গাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়। চারপাশে ছড়িয়ে ছিল পোড়া আতশবাজির অবশিষ্টাংশ।

তদন্তকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত দুটি গোলাগুলির মধ্যে কোনো যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং এ দুটি ঘটনার সঙ্গে জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের হোমিসাইড ব্যুরো অথবা এল.এ. রিজিওনাল ক্রাইম স্টপার্স-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত