আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

ছবিঃ এলএবাংলাটাইমস

আর মাত্র দুই বছর পর বিশ্বের সেরা ক্রীড়াবিদদের স্বাগত জানাবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। ২০২৮ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি এখন জোরেশোরে চলছে। আয়োজকরা বলছেন, সব কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

এলএ২৮ (LA28)-এর প্রধান পরিচালন কর্মকর্তা জন হার্পার বলেন, “আমরা ঠিক যেখানেই থাকার কথা, সেখানেই আছি। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) প্রতিনিধিরা লস এঞ্জেলেস সফর করেছেন। তারা প্রস্তুতির বিভিন্ন ধাপ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছেন।”

তিনি জানান, অলিম্পিকের প্রথম দফার টিকিট বিক্রিতে রেকর্ড পরিমাণ চাহিদা দেখা গেছে। যদিও অনেক জনপ্রিয় ইভেন্টের টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায় এবং কিছু টিকিটের দাম বেড়ে যাওয়ায় অনেক দর্শক হতাশ হন।

তবে জন হার্পারের মতে, ৫ লাখ টিকিট মাত্র ২৮ ডলার মূল্যে বিক্রি হয়েছে। এছাড়া ১০০ ডলারের কম দামের ৯৫ শতাংশ টিকিট সেই সব স্থানীয় বাসিন্দাদের কাছে গেছে, যেসব এলাকায় অলিম্পিকের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গেমস যত এগিয়ে আসবে, ততই কমিউনিটি টিকিট কর্মসূচি চালু করা হবে, যাতে সাধারণ মানুষও সহজে টিকিট পেতে পারেন।

এ কর্মসূচিতে প্রথম অনুদান দিয়েছে লস এঞ্জেলেস র‌্যামস। দলটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে বিভিন্ন কমিউনিটির মানুষের হাতে অলিম্পিকের টিকিট পৌঁছে দেওয়া যায়।

অন্যদিকে, এলএ২৮-এর প্রধান অ্যাথলেট কর্মকর্তা জ্যানেট ইভান্স বলেন, পুরো আয়োজনের মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ মানের পরিবেশ নিশ্চিত করা।

পাঁচবারের অলিম্পিক পদকজয়ী এই সাবেক সাঁতারু জানান, ক্রীড়াবিদদের জন্য আরামদায়ক অতিরিক্ত লম্বা বিছানা, পুষ্টিকর খাবার, নিরাপদ যাতায়াত, উন্নত প্রতিযোগিতা ভেন্যু এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জ্যানেট ইভান্স বলেন, “আমি চাই প্রতিযোগিতার দিন সকালে একজন অ্যাথলেট ঘুম থেকে উঠে ইউসিএলএর ডাইনিং হলে ভালো খাবার খাবে, বাসে করে নির্ধারিত ভেন্যুতে যাবে এবং কোনো দুশ্চিন্তা ছাড়াই নিজের সেরাটা দিয়ে প্রতিযোগিতা করতে পারবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত