আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে পারিবারিক বিরোধের জেরে নিজের পরিবারের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে ৪৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম ক্লিফটন বেডোর।

ঘটনাটি ঘটে ৪ জুলাই সকালে ক্রেস্টলাইন এলাকার আর্থ ড্রাইভের একটি বাড়িতে। সকাল ৯টার দিকে লেক গ্রেগরির কাছে স্বাধীনতা দিবসের প্যারেডে দায়িত্ব পালন করছিলেন টুইন পিকস ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক কর্মীরা। ঠিক তখনই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।

সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার বিভাগের মুখপাত্র এরিক শেরউইন বলেন, প্যারেডের ভিড়ের মধ্য থেকে জরুরি ভিত্তিতে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাইরেন ও জরুরি বাতি চালু থাকলেও অনেকেই প্রথমে বুঝতে পারেননি যে অগ্নিনির্বাপক দলটি জরুরি অভিযানে যাচ্ছে।

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে পাহাড়ি এলাকায় ছোট আগুনও দ্রুত বড় দাবানলে রূপ নিতে পারে। তাই এমন আগুন নিয়ে সবসময় আতঙ্ক থাকে।

এক প্রতিবেশী জানান, আগুন দেখে প্রথমেই তার পাঁচ বছর বয়সী ছেলে ও দুইটি পোষা কুকুরের নিরাপত্তার কথা মনে পড়ে। তিনি বলেন, কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু হারিয়ে যেতে পারে—এমন অনুভূতিতে তিনি ভেঙে পড়েন।

পুলিশ কর্মকর্তারা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ওপরতলার একটি আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাড়ির পেছনের অংশে বড় আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে ডাকা হয়।

৯১১-এ ফোন করা ব্যক্তি পুলিশকে জানান, তার ভাই ক্লিফটন বেডোর আগুন লাগানোর আগে তাদের পোষা কুকুরকে ক্ষতি করার হুমকি দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বললেও তিনি নির্দেশ মানেননি। পরে তাকে আটক করা হয় এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

প্রতিবেশীদের দাবি, আগে ওই বাড়িতে একজন বয়স্ক নারী থাকতেন। বর্তমানে সেখানে তার প্রাপ্তবয়স্ক ছেলেরা বসবাস করছেন। দীর্ঘদিন ধরেই বাড়িটিকে কেন্দ্র করে উচ্চস্বরে ঝগড়া, বিশৃঙ্খলা এবং মাদকসেবনের অভিযোগ ছিল।

এক প্রতিবেশী জানান, কয়েক মাস আগেও অভিযুক্ত বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়েছিলেন।

আদালতের নথি অনুযায়ী, ক্লিফটন বেডোরের বিরুদ্ধে আগেও একাধিক গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। এবার তার বিরুদ্ধে অগ্নিসংযোগের গুরুতর (ফেলনি) অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি ১০ লাখ মার্কিন ডলার জামিনে কারাগারে রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত