আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন 'ডেলাইটিং' (Daylighting) পার্কিং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এখন থেকে জরিমানা করা শুরু করেছে পুলিশ। পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়াতে এই আইন কার্যকর করা হচ্ছে।

অ্যাসেম্বলি বিল ৪১৩ (এবি ৪১৩) বা 'ডেলাইটিং টু সেভ লাইভস' নামে পরিচিত আইনটি গত বছর কার্যকর হলেও শুরুতে সচেতনতামূলক সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হওয়ায় এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নিচ্ছে।

নতুন আইন অনুযায়ী, কোনো ক্রসওয়াক বা মোড়ের আগে ২০ ফুট (প্রায় একটি সাধারণ গাড়ির দৈর্ঘ্য) দূরত্বের মধ্যে গাড়ি পার্ক করা যাবে না। এর উদ্দেশ্য হলো মোড়ে চালকদের দৃষ্টিসীমা পরিষ্কার রাখা, যাতে পথচারী ও সাইকেল আরোহীদের সহজে দেখা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।

সেফ ট্রান্সপোর্টেশন রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় পথচারীদের মৃত্যুর ২২ শতাংশই ঘটেছে বিভিন্ন সড়ক মোড় বা ইন্টারসেকশনে। এ কারণেই নতুন এই আইন প্রণয়ন করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট নিকোলাস কাস্তেয়ানোস বলেন, পথচারী ও সাইকেল আরোহীদের জড়িত অনেক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আইন নিয়ে আলোচনা শুরু হয় এবং পরে তা পাস হয়।

নতুন নিয়মকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। বারব্যাঙ্কের বাসিন্দা হোসে সাউসেডো বলেন, “যে কোনো উদ্যোগ, যা গাড়ির গতি কমাবে এবং পথচারীদের জন্য রাস্তা আরও নিরাপদ করবে, সেটিই ভালো।”

তবে সবাই এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। অরেঞ্জ কাউন্টির বাসিন্দা ফিল বলেন, “এতে অনেক পার্কিংয়ের জায়গা কমে যাবে। ব্যবসা প্রতিষ্ঠানে আসা ক্রেতাদের জন্য গাড়ি রাখার জায়গা পাওয়াই কঠিন হয়ে পড়বে।”

নতুন নিয়ম ভঙ্গ করে নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করলে ৬৩ ডলার জরিমানা গুনতে হবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চালকদের বিশেষ করে স্কুল এলাকার আশপাশের ক্রসওয়াকের কাছে আরও সতর্ক থাকার এবং আশপাশের পরিস্থিতি ভালোভাবে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত