আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

 লস এঞ্জেলেস কাউন্টিতে একাধিক অভিযানে প্রায় ২ লাখ ডলার মূল্যের চোরাই পণ্য উদ্ধার করেছে কাউন্টি শেরিফের ডেপুটিরা। এসব অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ।

শেরিফের কর্মকর্তারা বুধবার জানান, গত ৪ আগস্ট ম্যাকআর্থার পার্ক এলাকার সাউথ সেরানো অ্যাভিনিউ ও আলভারাডো স্ট্রিটের ৭০০ ব্লকে প্রথম অভিযান চালানো হয়। এতে লুলুলেমন, টার্গেট, আলো, টিজে ম্যাক্স ও মেসিসহ কয়েকটি বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সহযোগিতা করে।

অভিযানের সময় প্রায় ৩৯ হাজার ২৩৮ ডলার মূল্যের চোরাই পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, রান্নাঘরের সামগ্রী, প্রসাধনী এবং ব্যক্তিগত পরিচর্যার বিভিন্ন পণ্য।

এ ঘটনায় ৪৭ বছর বয়সী সিজার সান্তিয়াগো এবং ২২ বছর বয়সী আদ্রিয়ানা সান্তিয়াগোকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংগঠিত খুচরা চুরি এবং চোরাই পণ্য গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এর পরদিন, ৫ আগস্ট সিটি অব কমার্সের একটি বড় গুদামে অভিযান চালানো হয়। সেখানে ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি মূল্যের চোরাই দাঁত সাদা করার পণ্য উদ্ধার করা হয়। একই অভিযানে ২২টি এডিফায়ার স্পিকারও পাওয়া যায়, যার মূল্য প্রায় ৩ হাজার ৩০০ ডলার।

শেরিফ বিভাগের অর্গানাইজড রিটেইল ক্রাইম টাস্ক ফোর্স ওই দিনই ১৮ বছর বয়সী এক যুবককে হেফাজতে নেয়। তদন্তকারীদের দাবি, রিভারসাইড, সান বার্নার্ডিনো ও লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিক খুচরা চুরির ঘটনায় ওই যুবক জড়িত এবং সে একটি দক্ষিণ আমেরিকান চক্রের সদস্য।

এ ছাড়া ৬ আগস্ট সান্তা ক্লারিটা এলাকায় সন্দেহভাজন একটি চুরি চক্রের ওপর নজরদারি চালানোর সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

শেরিফ বিভাগের কর্মকর্তারা জানান, গোয়েন্দারা ওই তিন ব্যক্তিকে একটি আবাসিক এলাকায় ঘোরাঘুরি করে বাড়িতে চুরির প্রস্তুতি নিতে দেখেন। এ সময় তারা একটি ওয়াই-ফাই জ্যামার ব্যবহার করছিল বলেও দাবি করেন তদন্তকারীরা। পরে তিনজনকে গ্রেপ্তার করে সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

লস এঞ্জেলেস কাউন্টিতে সংগঠিত খুচরা চুরি দমনে ২০২৩ সালের সেপ্টেম্বরে অর্গানাইজড রিটেইল ক্রাইম টাস্ক ফোর্স গঠন করা হয়। সে সময় দোকানে দলবদ্ধ হামলা, লুটপাট ও ‘ফ্ল্যাশ মব’ ধরনের চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। এসব ঘটনার অনেকগুলোই নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে এবং জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করে।

বিশেষ করে ম্যাকআর্থার পার্ক এলাকায় চোরাই পণ্য ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও এই এলাকার ওপর নজরদারি বাড়িয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরোর ক্যাপ্টেন ক্যালভিন মাহ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, পণ্যবাহী চালান এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে পরিচালিত সংগঠিত চুরি চক্র শনাক্ত ও তাদের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত