আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ক্যানোগা পার্কে গুলিতে ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারী ব্রেইন ডেড হয়েছেন। একই ঘটনায় তার বোনও গুরুতর আহত হয়েছেন।

নিহতপ্রায় ওই নারীর নাম মারিয়া ফার্নান্দা হিমেনেজ। তার বোন আদ্রিয়ানা হিমেনেজ। এল সালভাদর থেকে আসা এই দুই বোনের মধ্যে ছিল গভীর বন্ধন। তবে গত ২৩ আগস্টের গুলির ঘটনায় তাদের জীবন পুরোপুরি বদলে যায়।

পরিবারের এক মামা জানান, ক্যানোগা পার্কে রস্কো ও টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ডের কাছে নিজেদের অ্যাপার্টমেন্টের বাইরে একটি গলিতে গাড়ির ভেতরে বসেছিলেন দুই বোন। এ সময় এক বন্দুকধারী হেঁটে এসে তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়।

আদ্রিয়ানার বয়স ২২ বছর। আগামী ১১ সেপ্টেম্বর তার ২৩তম জন্মদিন ছিল। ওই দিনই অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু গুলিতে মাথায় আঘাত পাওয়ার পর চিকিৎসকেরা তাকে ব্রেইন ডেড ঘোষণা করেছেন। তার অনাগত সন্তানও মারা গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আদ্রিয়ানার মামা বলেন, ঘটনার সময় তিনি গাড়ির সামনের আসনে চালকের আসনে ছিলেন।

এ ঘটনায় মারিয়া ফার্নান্দাও দুইবার গুলিবিদ্ধ হন। এর মধ্যে একটি গুলি তার ঘাড় ভেদ করে বেরিয়ে যায়। তবে চিকিৎসকদের আশা, তিনি সুস্থ হয়ে উঠবেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ঘটনাটি তদন্ত করছে। পরিবারের দাবি, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে কোনো গ্যাংয়ের সম্পৃক্ততা নেই। বরং সন্দেহভাজন ব্যক্তি পরিবারের পরিচিত এবং তাদের ঘনিষ্ঠজন। কেন তিনি এমন হামলা চালালেন, তা তারা বুঝতে পারছেন না।

আদ্রিয়ানা ছয় বছর বয়সী একটি মেয়ে রেখে গেছেন। মায়ের জন্য শিশুটির কান্না পরিবারকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বলে জানিয়েছেন তার মামা।

তিনি বলেন, এই কঠিন সময়ে পরিবারকে ঐক্যবদ্ধ ও শক্ত থাকতে হবে এবং ধীরে ধীরে এই শোক কাটিয়ে উঠতে হবে।

এদিকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ও শেষকৃত্যের খরচের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ দিয়ে আদ্রিয়ানার মরদেহ দাহ করা অথবা তার মরদেহ এল সালভাদরে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম      

শেয়ার করুন

পাঠকের মতামত