আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

San Fernando Valley তে ভয়াবহ দাবানল, উদ্বাস্তু ১ লক্ষের বেশি বাসিন্দা

San Fernando Valley তে ভয়াবহ দাবানল, উদ্বাস্তু ১ লক্ষের বেশি বাসিন্দা

গত মঙ্গলবার রাত ৪ টার দিকে Sylmar’এর পাদদেশ থেকে এক প্রলয়ঙ্করী দাবানল শুরু হয়। দমকা বাতাসে প্রচণ্ড গতিতে পুরো এলাকায় ছড়িয়ে এই অপ্রতিরোধ্য দাবানল। বাতাসের গতি বেশি থাকায় অগ্নিনির্বাপক কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে খুব একটা সুবিধা করে উঠতে পারে নি। গত দুই দিনের আগ্রাসী এই দাবানলে San Fernando Valley’ র ১ লক্ষেরও বেশি বাসিন্দা উদ্বাস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।    

প্রলয়ঙ্করী এই দাবানলে ১২ হাজার ৬০৫ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেইসাথে ধ্বংসস্তূপে পরিণত হয় কমপক্ষে ৩০ টি বাড়ি। অগ্নিনির্বাপক কর্মীরা প্রবল বাতাসের কারণে বাঁধার সম্মুখীন হয়। কিছু কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস প্রবাহিত হয়েছে বলে জানান, আবহাওয়া অফিস।

বেঁচে থাকতে wildland এলাকার বাসিন্দাদের গতকাল একচোখ খোলা রেখে ঘুমানোর নির্দেশ দিয়েছিলেন, লস এঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপক প্রধান Darly Osby. সেইসাথে গতকাল রাতে বাতাসের গতিবেগ বাড়বে বলেও আশংকা প্রকাশ করেছিলেন লস এঞ্জেলেস ফায়ার বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

ফায়ার ব্রিগেডের পাইলটরা হেলিকপ্টারের সাহায্যে অনবরত অগ্নিনির্বাপণ করার চেষ্টা করেন। বাসিন্দারা তাদের ক্ষয়ক্ষতি পরিমাপ করার চেষ্টা করছেন বলে জানান গণমাধ্যমগুলো। তবে এখনো অব্দি প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায় নি। গত দুইদিন ভয়াবহ দাবানলে পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের চোখে ঘুম ছিল না। আগ্রাসী এই তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত