আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

মার্কিন কংগ্রেসের মুসলিম ২ নারী সদস্যকে নিষিদ্ধ করেছে ইসরাইল

মার্কিন কংগ্রেসের মুসলিম ২ নারী সদস্যকে নিষিদ্ধ করেছে ইসরাইল

রাশিদা তালিব ও ইলহান ওমর

মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের মুসলিম দুই নারী সদস্য ইলহান ওমর এবং রাশিদা তালিবের সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। এ দু’জন আগামী সপ্তাহে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ইসরাইল তাদেরকে বাধা দেয়ার এ পদক্ষেপ নিয়েছে- এমনটাই বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইলহান ওমর এবং রাশিদা তালিবকে ইসরাইলে প্রবেশ করতে দিলে দেশটির ‘বড় ধরনের দুর্বলতা’ প্রকাশ পাবে বলে ট্রাম্প এক টুইটে মন্তব্য করেছিলেন।

এরপরই বৃহস্পতিবার ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্কিন গণমাধ্যম সিএনএনকে ওই দুই নারীর সেদেশে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান। ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা সফর করতে এসে ইসরাইল রাষ্ট্রের ক্ষতি করার অভিপ্রায় রাখে তাদেরকে দেশে ঢুকতে দেয়াটা অচিন্তনীয়।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক বিবৃতিতে বলেছেন, ‘ওই দুই কংগ্রেস নারী সদস্যের ফন্দি হচ্ছে, কেবলই ইসরাইলের ক্ষতি করা এবং ইসরাইল-বিরোধিতা উস্কে দেয়া।’

অথচ গত মাসেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন ডার্মার বলেছিলেন, ডেমোক্র্যাটিক দলের ওই দুই নারীকে মার্কিন কংগ্রেসের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ এবং ইসরাইল-আমেরিকার বন্ধুত্বের খাতিরে সফরের অনুমতি দেয়া হবে।

আর এখন ইসরাইল সে কথাই উল্টে দিল। ইসরাইলের হারেৎজ পত্রিকা জানিয়েছে, বুধবার নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠকের পর বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তার সিদ্ধান্ত জানালেন।

ওমর ইলহান এবং রশিদ তালিব দুইজনই ইসরাইলের ঘোর সমালোচক। দুইজনই ইসরাইলকে বয়কটের আন্দোলনকে সমর্থন করেছেন।

ইসরাইলের আইনে এ আন্দোলনের সমর্থকদের সফর নিষিদ্ধ করার বিধান আছে।

ইসরাইলের এ পদক্ষেপকে কংগ্রেসের জন্য অবমাননাকর আখ্যা দিয়েছেন নিউ জার্সির কংগ্রেস সদস্য টম মালিনোয়াস্কি।

ওদিকে, ম্যাসাচুসেটসের সিনেটর এবং প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী এলিজাবেথ ওয়ারেন ইসরাইলের পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা করেছেন এবং একজন মার্কিন কংগ্রেস সদস্যের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত