আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ

সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ


করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

রোববার দেশটির তেলসমৃদ্ধ কাতিফ প্রদেশে অচলাবস্থা ঘোষণা করা হয়। দেশটিতে শনাক্ত হওয়া ১৫ জন করোনা ভাইরাস আক্রান্তের বেশিরভাগই রয়েছেন এই প্রদেশে।

মোট ১৫ জন করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন, যিনি ইতালি এবং ফিলিপাইন ভ্রমণ করেছেন। এছাড়া সোমবার ৯টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব যার মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং মিশর।

শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফ প্রদেশে চার জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারণে সেখানে সকল কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির দুটি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এতে তেল উৎপাদনের উপর কোন প্রভাব পড়বে না।

কিন্তু এই সিদ্ধান্ত কাতিফে এক ধরণের অসন্তোষ তৈরি করতে পারে। সুন্নি নিয়ন্ত্রিত সৌদি সরকারের সাথে শিয়া সংখ্যালঘুদের বিবাদের অন্যতম অংশ কাতিফ, যেখানে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সরকার।

"ভাইরাসটির বিস্তার ছড়াতে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে," এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুধু নিরাপত্তা ও প্রাদেশিক কর্মকাণ্ড চলবে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে যে, কাতিফে চলাচল সীমিত করা হলেও বাসিন্দারা ঘরে ফেরার এবং বাণিজ্যিক সরবরাহ চালাতে পারবে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন যে, কাতিফে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে এবং কর্মকাণ্ড স্থগিত ঘোষণার পর মুদি দোকানে ব্যাপকহারে কেনাকাটা করেছে বাসিন্দারা।

সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে, আক্রান্তরা হয় ইরান কিংবা ইরাক ভ্রমণ করেছে কিংবা যারা ওই দেশগুলো ভ্রমণের পর আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে এসেছে।

এদিকে কাতিফে অচলাবস্থা তৈরির জের ধরে সৌদি আরবের সাথে ইরানের উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সৌদির নাগরিকদের প্রবেশ করতে দেয়ার কারণে তেহরানের নিন্দা জানিয়েছে রিয়াদ।

সোমবার আক্রান্তদের মধ্যে মার্কিন পর্যটককে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন এক সৌদি নাগরিক যিনি কাতিফে অন্য এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন এবং বাহরাইনের দুই নারী যারা সম্প্রতি ইরাক থেকে ফিরেছেন।

দেশটির বিনোদন কর্তৃপক্ষ বলেছে, ভাইরাসের কারণে সোমবার উইন্টার ওয়ান্ডারল্যান্ড বন্ধ থাকবে।

এরইমধ্যে ইরানের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। ইরানের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৪ জন মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন আক্রান্তদের মধ্যে তিন জন নারী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরান থেকে ফেরা এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে। ওই ব্যক্তি ইরান ভ্রমণের তথ্য গোপন করেছিল বলে জানানো হয়।

রোববার নেয়া সতর্কতার অংশ হিসেবে মসজিদে সব ধরণের কোরআন ও শিক্ষামূলক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সোমবার থেকে বন্ধ থাকবে। তবে দূর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আল আরাবিয়া টিভি জানায়, ২৩ মার্চ দেশটির সবচেয়ে বড় খেলাধুলার অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছে।

রোববার বাহরাইন, কুয়েত এবং আরব আমিরাতের সাথে স্থল সীমান্ত পারাপারও বন্ধ করা হয়েছে। তিনটি বিমানবন্দরে যাত্রী পরিবহনও সীমিত করা হয়েছে। ১৪টি দেশের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

কুয়েতে রোববার আরো দুই ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ১০ মিলিয়ন দিনার তহবিল ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন

পাঠকের মতামত