আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদিতে কারফিউ আরও কঠোর

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদিতে কারফিউ আরও কঠোর

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে কারফিউ আরও কঠোর করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের কারফিউ মেনে বাড়ির ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে নতুন করে আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা তিনে পৌঁছেছে। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২-তে পৌঁছেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল আবদুল্লালি বলেন, ‘ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ওই ব্যক্তি বিদেশি এবং তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ জনের বেশি সুস্থ হয়েছে।’

দেশটির কর্মকর্তারা বলছেন, মক্কা, মদিনা ও রিয়াদে যাওয়ার সব রাস্তা সুরক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণাধীন। এখানে এমন লোকেরা আছে, যারা কারফিউটি মেনে চলার সিদ্ধান্ত সম্পর্কে বেপরোয়া এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাজার নিয়ন্ত্রণের নতুন নিয়ম হয়েছে। এখন ভিড় এড়িয়ে অনলাইনে কেনাকাটার ওপর জোর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে রিয়াদ, মক্কা, মদিনায় বর্ধিত কারফিউ জারি করা হয়েছে, যা বেলা তিনটা থেকে শুরু হয়েছে, যা আগে সন্ধ্যা সাতটা থেকে শুরু হতো। গত সোমবার কিং সালমান এক আদেশ দেন, যাতে সাধারণ মানুষের চলাফেরা সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়।

সৌদি থেকে ফেরা ১০ হাজারের বেশি হাজিকে কোয়ারেন্টিন করেছে তুরস্ক। সেখান থেকে ফেরা একজনকে করোনাভাইরাসের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু সৌদির বিরুদ্ধে তথ্য না দিয়ে অন্ধকারে রাখার অভিযোগ তুলেছেন। দেশটি থেকে ফেরার পর হাজিদের মধ্যে করোনাভাইরাসের রোগী পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি। গতকাল সয়লু বলেন, তুরস্কসহ কোনো দেশকেই করোনাভাইরাসের ঝুঁকি সম্পর্কে জানায়নি সৌদি আরব।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত