আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

সৌদি আরবের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

করোনা আতঙ্কের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।

করোনাভাইরাসের সংক্রমণ থামাতে পুরো দেশে তিন সপ্তাহের কারফিউ জারি করেছে সৌদি সরকার। এরই মধ্যে শনিবার রাতে এসব ক্ষেপণাস্ত্র হামলা হয়। খবর ডনের।

হামলার জন্য ইয়েমেনের হুতিদের দায়ী করে সৌদি সরকার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে। রিয়াদ ও ইয়েমেন সংলগ্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এর আগেও হুতি অসংখ্যবার সৌদির অভ্যন্তরে ড্রোন, রকেট ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তবে গত সেপ্টেম্বর থেকে এসব হামলা থেকে দূরে ছিল সংগঠনটি। গত বছর সৌদি আরবের তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালায় হুতি। এতে দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। এরপর থেকেই আর বড় কোনো হামলা চালায়নি হুতিরা।

শনিবারের হামলা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এতে বলা হয়, রাজধানী রিয়াদ ও জিজান শহরকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। তবে এগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এর ধ্বংসাবশেষ থেকে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে হুতিদের পক্ষ থেকে এখনো দায় স্বীকার করা হয়নি।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত