আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কাতারে করোনাভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু

কাতারে করোনাভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু


এই প্রথম কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি কাতারে করোনা ভাইরাসজনিত প্রথম মৃত্যুর ঘটনা।

মৃত বাংলাদেশি দীর্ঘদিন কাতারে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার নাম দিলীপ কুমার দেব। তিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।

গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন প্রদান করা হয়েছিল।

এই বাংলাদেশির মৃত্যুতে কাতারে স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছে। তারা এই মৃত্যুতে গভীর শোকও প্রকাশ করে।

এদিকে দিলীপের মৃত্যুতে রোববার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে ডেকে নিয়ে গিয়ে সমবেদনা জানান কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ বিনতে রশিদ আল খাতর।

উল্লেখ্য, কাতারে এখন পর্যন্ত ৬৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছে ৫১ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত