আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সৌদিতে অনির্দিষ্টকালের কারফিউ, ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে অনির্দিষ্টকালের কারফিউ, ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে গত ২৪ ঘন্টায় আরও ৪২৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৫ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫৯ জন।

মৃতদের তালিকায় রয়েছেন ১০ প্রবাসী বাংলাদেশিও। সৌদি আরবে এখন পর্যন্ত মোট চার হাজার ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর আল আরাবিয়া ও আরব নিউজের।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটিতে কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।

এর আগে, ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। গত সপ্তাহে রাজধানী রিয়াদ, তাবুক, দাম্মাম,দাহরান, হফুফ,জেদ্দা, তায়েফ, কাতিফ ও খোবারের মতো বড় শহরগুলোকে ২৪ ঘণ্টা কারফিউর আওতায় নিয়ে আসা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নতুন করে অনির্দিষ্টকাল কারফিউর মেয়াদ বাড়ানোর রাজকীয় নির্দেশ মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্য ১ লাখ ৯ হাজার ৯৫১, আক্রান্ত ১৭ লাখ ৯৫ হাজার ১৮৩। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ লাখ ১১ হাজর ৮৩০ জন। মৃতের সংখ্যায় শীর্ষে ওঠা যুক্তরাষ্ট্রে সর্বমোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৮০ জনের। মোট আক্রান্ত ৫ লাখ ৩৩ হাজার ১১৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮৩০ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত