আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত শতাধিক

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত শতাধিক

এলএ বাংলা টাইমস

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দশজনের নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। অসমর্থিত সূত্রে দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


বৈরুত বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠছে। টুইটারে অনেকে মোবাইল ফোন তোলা প্রচণ্ড বিস্ফোরণের ভিডিও শেয়ার করছেন। 

টুইটারে পোস্ট করা ভিডিওর সাথে বলা হয়েছে তারা বিস্ফোরণ স্থল থেকে ১০ কিমি দূরে থাকেন এবং বিস্ফোরণে তাদের ভবনের কাঁচ ভেঙে গেছে। এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে।

হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে। দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে, এটি একটি দুর্ঘটনাও হতে পারে এবং আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বন্দর এলাকায় তাদের ভাষায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার খবর দিয়েছিল।

অন্য বিস্ফোরণটি বৈরুত শহরের অন্য একটি এলাকায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিস্ফোরণ এমন এক সময় ঘটলো যখন রাফিক হারিরিকে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই।






এলএ বাংলা টাইমস/এম

শেয়ার করুন

পাঠকের মতামত