আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

সৌদি আরবে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

সৌদি আরবে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা মুসুল্লিতে পূর্ণ ওই শিয়া মসজিদটিতে হামলায় ২১ জন নিহত হন।
সৌদি আরবে চালানো এটিই প্রথম হামলা যার দায় স্বীকার করলো আইএস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট ওই বিস্ফোরণের সময় কাতিফ জেলার আল-কাদেহ গ্রামের ইমাম আলি মসজিদটিতে ১৫০ জনেরও বেশি মুসুল্লি ছিলেন।
নামাজরত অবস্থায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
এই হামলায় ৯০ জনেরও বেশি আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী। 
 

সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় সবচেয়ে বড় আরব দেশটিতে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা এটি।
দুই মাস ধরে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। এই হামলাকে কেন্দ্র করে সৌদি আরবে শিয়া-সুন্নি উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে বোমা হামলার পর মসজিদটির ভিতরে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা ফুটে উঠেছে।
ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন মসজিদটির ভিতরে রক্তাক্ত মেঝেতে পড়ে কাতর কণ্ঠে চিৎকার করছেন আহতরা, চারপাশে কাঁচের টুকরা ও ধসে পড়া কংক্রিটের মধ্যে নিহতদের লাশ পড়ে আছে।
মুসুল্লি কামাল জাফর হাসান ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “নামাজের প্রথম রাকাত পড়ার সময়ই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই।”
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণকারী গোষ্ঠী এসআইটিই তাদের ট্যুইটার একাউন্টে আইএসের বিবৃতির বরাত দিয়ে  জানিয়েছে, আইএসের এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ঠাসা বেল্ট ব্যবহার করে হামলাটি চালিয়েছেন।
হামলার ২৫০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে জঙ্গি গোষ্ঠীটি।
হামলাকারী জঙ্গিকে আবু ‘আমর আল-নেজদি’ বলে চিহ্নিত করা হয়েছে।
 

‘খারেজি’ শিয়ারা আরব উপদ্বীপ থেকে চলে না যাওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএস।
 
আইএস জঙ্গিগোষ্ঠী সৌদিতে হামলা চালানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। আইএসের বিরুদ্ধে যুদ্ধরত পশ্চিমা দেশগুলোর অন্যতম প্রধানমিত্র সৌদি আরব।
 
২০১৪ সালের নভেম্বরে রক্ষণশীল সুন্নি দেশ সৌদি আরবের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান নেতা আবু বকর আল-বাগদাদি।
 
অপরদিকে আইএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার যোগ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সুন্নি নেতারাও আইএসের নিন্দা করেছেন।
 
গেল সপ্তায় বাগদাদির নামে প্রকাশিত একটি অডিও বার্তায় সৌদি নেতৃবৃন্দ ও দেশটির সংখ্যালঘু শিয়াদের প্রতি বিষোদগার করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত