আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

নতুন তেল-গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি

নতুন তেল-গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি

দুটি নতুন তেল ও গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি সৌদি অ্যারামকো। উত্তরাঞ্চলীয় এলাকায় ফিল্ডগুলো সন্ধান পাওয়ার কথা খোদ জানিয়েছেন দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে রোববার (৩০ আগস্ট) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জ্বালানিবিষয়ক মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান আল-সৌদ জানান, উত্তরাঞ্চলীয় আরার শহর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত আবরাক আল-তোলুলে নতুন তেল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। যা থেকে দৈনিক ৩ হাজার ১৮৯ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যাবে।  এ ফিল্ডে ব্যাপক পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়ার কথাও জানান তিনি।

অন্যদিক আল-জফ অঞ্চলে সন্ধান পাওয়া হাদাবাত আল হাজারা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১৬ লাখ কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা যাবে। গ্যাস ফিল্ডটি থেকে অপরিশোধিত তেলও উৎপাদন করা যাবে।

তবে দুটি ফিল্ড থেকে কী পরিমাণ তেল ও গ্যাস উৎপাদন করা যাবে, সে বিষয়ে সৌদি অ্যারামকো এখনও পরিষ্কার ধারণা পায়নি।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত