আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করল আরব আমিরাত-বাহরাইন

ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করল আরব আমিরাত-বাহরাইন

মুসলিম বিশ্বের সমালোচনা উপেক্ষা করে দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে চুক্তি সই করলো সংযুক্ত আরব আমিরত ও বাহরাইন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমিরাতের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান এবং বাহরাইনের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল যিয়ানি। আর ইসরায়েল পক্ষে চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে সই করল দুই মুসলিম দেশ। এ নিয়ে মোট চারটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করল।

আরব আমিরাত ও বাহরাইন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ দু’টি দেশ। অবশ্য এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়া হয়নি। বরং তারা ফিলিস্তিন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছে।

গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক সম্পর্কে ঐক্যমতের বিষয়ে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিলিস্তিন আমিরাতকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করে। কয়েকটি মুসলিম দেশ এর প্রতিবাদ জানায়। এই ঘটনার একমাসের মধ্যেই হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বাহরাইন। এত অল্প সময়ের মধ্যে দুই আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণায় বিস্মিত মুসলিম বিশ্ব।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত