আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইয়েমেনে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা

ইয়েমেনে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা

দীর্ঘ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বাস্তুহারা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।দেশটিতে বর্তমানে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে মারাত্মক মানবিক সংকটে আছে।

সম্প্রতি হুতি বিদ্রোহীদের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হুতিদের মানবিকবিষয়ক শাখা সুপ্রিম কাউন্সিল ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কোর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার্স এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ইয়েমেনে বাস্তুহারা পরিবারের সংখ্যা ছয় লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে।

আগস্ট পর্যন্ত দেশটিতে বাস্তুহারা মানুষের সংখ্যা ৪১ লাখ। দেশজুড়ে দীর্ঘ সংঘাতের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুতি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে তোয়াক্কা তো করছেই না বরং তারা ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধগুলোকেও মেনে চলছে না।

গত ছয় বছর ধরে ইয়েমেনে রক্তক্ষয়ী যুদ্ধ করে আসছে ক্ষমতাসীন সরকার ও হুতিবাহিনীর সদস্যরা।

এর ফলে দেশটির ৮০ শতাংশ মানুষ চরম বিপদে পড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন সংঘাতে এক লাখ ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত