আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা আর নেই

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা আর নেই

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা বুধবার মারা গেছেন। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে কোনো দেশ শাসন করা প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ১৯৭১ সালে বাহরাইন শাসন হওয়ার পর থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাহরাইনি বার্তা সংস্থা বিএনএ জানিয়েছে, আজ সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয়েছে।

সেখান থেকে মরদেহ দেশে ফিরলেই তার দাফনানুষ্ঠান সম্পন্ন হবে খবরে বলা হয়েছে। তবে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে সুনির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজন ছাড়া এতে কেউ অংশ নিতে পারবেন না।

তার মৃত্যুতে শোক জানিয়ে সকাল বেলা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে প্রিন্স খলিফা একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। শিয়া সংখ্যাগরিষ্ঠ সুন্নি শাসিত দেশটিতে তার জনপ্রিয়তা ছিল একেবারে তলানিতে।

প্রিন্স খলিফার পদত্যাগ দাবিতে ২০১১ সালে শিয়া-নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা মানামার পার্ল স্কোয়ার মাসখানেক দখল করে রাখেন। পরবর্তীতে সৌদি সমর্থিত নিরাপত্তা বাহিনী তাদের বের করে দেয়।

১৯৩৫ সালের ২৪ নভেম্বর জন্ম নেয়া খলিফা সাত বছর বয়স থেকেই বড় ভাইয়ের সঙ্গে তার বাবার রয়েট কোর্টে হাজির হতেন। ১৯৭০ সালে তাকে স্টেট কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত