আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

লকডাউনে এগিয়েছে মসজিদে হারামের নির্মাণ কাজ

লকডাউনে এগিয়েছে মসজিদে হারামের নির্মাণ কাজ


বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে জারি করা লকডাউনে সৌদি আরবের মসজিদে হারামের চলমান নির্মাণ কাজ অনেক দ্রুত সম্পন্ন হয়েছে।

মসজিদে হারাম কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে হারামের শাহ আবদুল আজিজ গেটে নির্মিত মিনারগুলোর ৪৫ ভাগ এবং ওমরাহ গেটের ৪২ ভাগ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে লকডাউনের মধ্যে।

সংবাদমাধ্যম সাবাক মসজিদে হারামের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আম্মার মোহাম্মদ আল আহমাদির বরাতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে হজ-ওমরাহ আদায় এবং  মসজিদে হারামে প্রবেশ সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞার পর থেকে মসজিদে হারামের নির্মাণ কাজ চলেছে পুরোদমে।

মূল কারণ ছিল মানুষের অনুপস্থিতি। নির্মাণ শ্রমিকরা কোনো ধরনের বাধা বা অসুবিধার মুখোমুখি হয়নি এবং ভারী মেশিনপত্র চলাচলেও কোনো বিঘ্নতা সৃষ্টি হয়নি।

ইঞ্জিনিয়ার আম্মার মোহাম্মদ আল আহমাদী আরও বলেন, মসজিদে হারামের নবনির্মিত পিলার নির্মাণ এবং আশপাশের বিভিন্ন স্থাপনা নির্মাণের ৯০ ভাগ আর বিভিন্ন ভবনের ছাদের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে লকডাউনে।

এছাড়াও বাবে ইসমাঈলের দক্ষিণাংশে চলমান নির্মাণ কাজ খুব দ্রুতই শেষ হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত