আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

সৌদিতে টিকা দেয়া শুরু

সৌদিতে টিকা দেয়া শুরু

সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে গতকাল বৃহস্পতিবার এই টিকা দেওয়া শুরু হয়। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান গত বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেওয়া শুরু করল সৌদি আরব। আলজাজিরা।

সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। লোকজনকে আশ্বস্ত ও উৎসাহিত করতে তিনি টিকা নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ।’

টিকা নেওয়ার জন্য লোকজনকে আগে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। এই আহ্বানের পর ২৪ ঘণ্টায় দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।

তিন ধাপে টিকার কার্যক্রম পরিচালনা করবে সৌদি। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে টিকা পাবেন।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৯১ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত