আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বিশ্বের কোনো সামরিক শক্তিকেই ভয় করি না: ইরান

বিশ্বের কোনো সামরিক শক্তিকেই ভয় করি না: ইরান

বিশ্বের কোন সামরিক শক্তিকেই ভয় করে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

দেশটির বিপ্লবী গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির জেরে ওই মন্তব্য করেন। খবর তাসনিম নিউজের।

মার্কিন বাহিনীকে ইঙ্গিত করে হোসেইন সালামি বলেন, ইরান বিশ্বে যে কোনো পরাশক্তিকেই মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত।

জেনারেল কাসেম সোলায়মানির প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী গার্ডসের কমান্ডার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ৪১ বছর ধরে আমরা আমাদের স্বাধীনতা শক্ত হাতে আকড়ে আছি।

এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বলেছে- বিদেশি সামরিক ও রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নিজস্ব কর্ম।

ওয়াশিংটন ও তেলআবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে; অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব হয়নি। পত্রিকাটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন।

পত্রিকাটি এমন সময় এ দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরাকের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন।

তিনি বলেছিলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত তিন বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটতে যাচ্ছে।  

ট্রাম্প যেসব অপরাধ ও জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে।

প্রেসিডেন্ট রুহানির এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন টাইমসের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেছেন, বিদেশি নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা মার্কিন-ইসরাইলি বাণিজ্য; ইরানি নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত