আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে মিরাজ

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে মিরাজ

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। তাইতো আইসিসিও তার এ সফলতার পুরস্কার দিতে দেরি করেনি। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়ে চারে চলে এসেছেন এ অফ স্পিনার। এছাড়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও বড় লাফ দিয়েছেন। প্রথম দশে প্রবেশ করেছেন দ্য ফিজ।

বোলারদের র‍্যাংকিংয়ে সিরিজের আগে ১৩ নম্বরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। দারুণ বোলিং করে নয় ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের চার নম্বরে আছেন মিরাজ। অর্জন করেছেন নিজের ক্যারিয়ার সেরা পয়েন্ট ৬৯৪। তৃতীয় স্থানে থাকা ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ থেকে ছয় পয়েন্ট পিছিয়ে আছেন মিরাজ।

র‍্যাংকিংয়ে উত্থান ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমানও। সিরিজে ৬ উইকেট শিকার করা মুস্তাফিজ এগিয়েছে ১১ ধাপ। ১৯ নম্বর থেকে এক লাফে অষ্টম অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজ। তার পয়েন্ট ৬৫৮। তার ওপরে থাকা অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড মাত্র দুই পয়েন্ট এগিয়ে আছেন।

আরও পড়ুন: ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে মিরাজ

সবচেয়ে বড় লাফ দিয়েছেন সাকিব আল হাসান। ছয় উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। তার পয়েন্ট ৬২৯। অলরাউন্ডারদেরর‍্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

এছাড়া তিন ধাপ এগিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ফিটনেস না থাকার কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। শেষ ম্যাচে মাঠে নেমে সাইফউদ্দিন শিকার করেছেন তিন উইকেট। তার বর্তমান পয়েন্ট ৪৯৬ যা তার ক্যারিয়ারের সেরা।

এক নজরে আইসিসি ওয়ানডে বোলার র‍্যাংকিং:

১। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৭২২ পয়েন্ট

২। মুজিব উর রহমান (আফগানিস্তান): ৭০৮ পয়েন্ট

৩। জাসপ্রিত বুমরাহ (ভারত): ৭০০ পয়েন্ট

৪। মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ): ৬৯৪ পয়েন্ট

৫। ক্রিস ওকস (ইংল্যান্ড): ৬৭৫ পয়েন্ট

৬। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): ৬৬৫ পয়েন্ট

৭। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া): ৬৬০ পয়েন্ট

৮। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৬৫৮ পয়েন্ট

৯। মোহাম্মদ আমির (পাকিস্তান): ৬৪৮ পয়েন্ট

১০। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): ৬৪৬ পয়েন্ট

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত