আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ফিলিস্তিনিদের মসজিদ গুঁড়িয়ে দিল ইসরাইল

ফিলিস্তিনিদের মসজিদ গুঁড়িয়ে দিল ইসরাইল

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের সাতটি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

ইসরাইলের কয়েকটি সামরিক যান ও বুলডোজার বুধবার সকালে দক্ষিণ হেব্রনের ওম কাসা শহরে ওই নির্মাণাধীন মসজিদসহ ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। খবর আনাদোলুর।

ইহুদিবাদী দেশটির বর্বর সেনারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দখলদার বাহিনী মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত। ইসরাইল জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি। তাই তা ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে ইসরাইল সেনারা অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।

এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ইসরাইলি বাহিনী প্রতিদিনই শিশুসহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ ধ্বংস করছে। তাদের জীবিকার উৎস জলপাই বাগান ধ্বংস করে পথের ভিকারি বানাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত