আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ওমান উপকূলে ইসরাইলি জাহাজ এমভি হিলিয়াস রেতে হামলার কথা কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের একটি কট্টরপন্থি পত্রিকার খবরে বলা হয়েছে– তেহরানই ওই হামলা চালিয়েছে।

ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটিতে একাধিক ফুটো হয়। খবর আরব নিউজের।

ইরানের কট্টরপন্থি দৈনিক কায়হানের একটি খবরে রোববার বলা হয়, আরব উপসাগরে ইসরাইলি সেনাবাহিনীর জাহাজটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল। এ কারণে এতে ইরান হামলা চালায়।
 
জাহাজটি বর্তমানে মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরাইলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

ইসরাইলি জাহাজটি রোববার দুবাইয়ের রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে।

মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটির কোনো ক্রু হতাহত হয়নি। বন্দরের দিকে অংশ দুটা গর্ত দেখা গেছে জাহাজের গায়ে এবং পানির দিকে অংশে দুটা।

বন্দরে ইসরাইলি জাহাজটির নোঙর করা নিয়ে আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

শনিবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে, জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানই দায়ী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত