আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কুয়েতে ১ মাসের কারফিউ ঘোষণা

কুয়েতে ১ মাসের কারফিউ ঘোষণা

কুয়েতে বাড়তে থাকা করোনা আক্রান্তের গ্রাফ নিয়ন্ত্রণে আনতে পুরো মার্চ মাসব্যাপী কারফিউ ঘোষণা করেছে দেশটি। গতকাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রীদের এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আগামী ৭ মার্চ থেকে একমাস জুড়ে প্রতিদিন ১২ ঘণ্টা করে কারফিউ থাকবে কুয়েতে।

কারফিউতে প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোকসমাগমের স্থানসহ পার্ক, বাংলো ইত্যাদি বন্ধ থাকবে। দেশটিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশ থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারফিউ চলার সময় ফজর, মাগরিব ও এশার নামাজের জন্য হেঁটে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফার্মেসি এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেও কারফিউ চলাকালীন ডেলিভারি সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে।

দেশটিতে মন্ত্রীদের কাউন্সিল স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিলেও রেস্টুরেন্ট এবং ক্যাফেতে শুধু ডেলিভারি চালু রাখা হয়েছে। ক্যাবিনেটে জনসাধারণের জন্য পার্কগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যাক্সিতেও দুজন যাত্রীবহনের নিয়ম বলবৎ রয়েছে।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছে এক হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত