আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আরব আমিরাত সফরে নেতানিয়াহু, সৌদি যুবরাজকে ঘিরে গুঞ্জন

আরব আমিরাত সফরে নেতানিয়াহু, সৌদি যুবরাজকে ঘিরে গুঞ্জন

প্রথমবারের মতো ঐতিহাসিক সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার দুই ঘণ্টার সফরে আরব আমিরাতে যাবেন নেতানিয়াহু।  সফরের পুরো সময় আবুধাবির বিমানবন্দরে থাকবেন তিনি। 

নেতানিয়াহুর এ সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন রয়েছে। তবে সফর সংক্রান্ত কোনো বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর বা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কিছু জানায়নি।  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।

সেসময় দেশ দুটি সফরের ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  চলতি এ সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বাহরাইন যাবেন কি না তা এখনও নিশ্চিত নয় বলে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।   

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।  এতে সঙ্গ দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি আরব দেশ।

এরমধ্যে গত নভেম্বরে নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত