আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

অবশেষে বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিলেন সাবেক যুবরাজ হামজা

অবশেষে বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিলেন সাবেক যুবরাজ হামজা

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সৎভাই ও সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন গৃহবন্দি থাকার দাবি করার দু’দিন পর রাজা আব্দুল্লাহ, সংবিধান ও হাশেমি রাজপ্রাসাদের প্রতি পুনরায় আনুগত্যের শপথ করেছেন।

এর আগে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়ে দাবি করেছিলেন, তাকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গৃহবন্দি করে রাখা হয়েছে। কিন্তু রাজপরিবারের এক প্রভাবশালী সদস্য রাজা আব্দুল্লাহ ও হামজার মধ্যে একটি সমঝোতা প্রচেষ্টায় মধ্যস্থতা করার পর তিনি দেশের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন।

জর্ডানের কর্মকর্তারা বলছেন, বাদশাহ আব্দুল্লাহ রাজদরবারে সৃষ্ট নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির অবসানের জন্য নিজের চাচা প্রিন্স হাসানের সাহায্য চান এবং তার মধ্যস্থতায় সৎভাই প্রিন্স হামজার সাথে তার মতবিরোধের অবসান ঘটে।

সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করেন যাতে বলা হয়েছে, ‘আমি নিজেকে রাজা ও রাজপ্রাসাদের কাছে সোপর্দ করছি এবং সেই সাথে ঘোষণা করছি, আমি দেশের সংবিধান এবং জর্ডানের সম্মানিত হাশেমি রাজপ্রাসাদের প্রতি অনুগত থাকব।’

বর্তমানে ৪১ বছর বয়সী প্রিন্স হামজাকে ২০০৪ সালে বাদশাহ আব্দুল্লাহর সৎভাই হিসেবে আনুষ্ঠানিকভাবে যুবরাজ ঘোষণা করা হয়। কিন্তু পরে বাদশাহ আব্দুল্লাহ নিজের ছেলেকে যুবরাজ ঘোষণা করে প্রিন্স হামজাকে এই পদ থেকে সরিয়ে দেন। রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী বাদশাহর মৃত্যুর পর যুবরাজই রাজার স্থলাভিষিক্ত হন।

জর্ডানের রাজ পরিবারে উত্তেজনা ও টানাপড়েন নতুন ঘটনা নয়। তবে এত বড় আকারে ওই উত্তেজনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা বিরল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত