আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

নির্বাচন শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলিরা

নির্বাচন শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলিরা

ইসরাইলে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর আবার নতুন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার জেরুসালেমে নেতানিয়াহুর বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে শত শত ইসরাইলি নাগরিক সমবেত হন।

এর আগে গত ২৩ মার্চ দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচন ইসরাইলে অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনেও কোনো রাজনৈতিক জোট ইসরাইলি আইন পরিষদ নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চতুর্থ দফায় দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়েছে।

সরকার গঠন নিয়ে নেসেট সদস্যদের সাথে আলোচনার পর ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিন ৬ এপ্রিল দেশটির নতুন সরকার গঠন করতে বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়িত্ব দেন।

শনিবারের বিক্ষোভে 'ক্রাইম মিনিস্টার' (অপরাধমন্ত্রী) লেখা পতাকা নাড়িয়ে বিক্ষোভকারীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা বলছেন, দুর্নীতির অভিযোগে বিচারের শুনানি চলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।

২০১৯ সালে গঠিত নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতির এই মামলার অভিযোগে বলা হয়, সম্পদশালী বন্ধুদের কাছ থেকে উপহার ও মিডিয়া টাইকুনদের কাছে প্রশংসামূলক কভারেজের বিনিময়ে তিনি তাদের অনৈতিক সুবিধা দিয়েছেন।

নির্বাচনের জন্য শুনানি স্থগিত থাকার পর ৫ এপ্রিল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারের শুনানি আবার শুরু হয়েছে। নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার কলে দাবি করছেন, এই মামলা একটি ‘অভ্যুত্থান চেষ্টা’ যার উদ্দেশ্য ‘দৃঢ় রক্ষণশীল প্রধানমন্ত্রীকে’ ক্ষমতাচ্যুত করা।

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রক্ষনশীল এই নেতাকে এখন ২৮ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। প্রয়োজনে প্রেসিডেন্টের কাছে অতিরিক্ত দুই সপ্তাহের আবেদন করতে পারলেও নির্ধারিত সময়ে সরকার গঠন না হলে ইসরাইলি প্রেসিডেন্ট অন্য কোনো প্রার্থীকে সরকার গঠনে আহ্বান জানাবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত